মদ্যপ, অর্ধনগ্ন যাত্রীর বাঙালি সহযাত্রীর আসনে প্রস্রাব, এয়ার ইন্ডিয়ার উড়ান ঘিরে তদন্তের নির্দেশ

এয়ার ইন্ডিয়ার উড়ানে মদ্যপ যাত্রীর অভব্যতার শিকার হলেন এক প্রৌঢ়া বাঙালি সহযাত্রী।

এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক উড়ানে নিউ ইয়র্ক থেকে দিল্লি আসার পথে মদ্যপ যাত্রীর অভব্যতার শিকার হলেন এক প্রৌঢ়া বাঙালি সহযাত্রী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক অবিলম্বে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। অভিযুক্ত যাত্রী মদ্যপ অবস্থায় সহযাত্রী মহিলার আসনে প্রস্রাব করে দিয়েছেন বলে অভিযোগ।

এয়ার ইন্ডিয়ার উড়ানে মদ্যপ যাত্রীর অভব্যতার শিকার হলেন এক প্রৌঢ়া বাঙালি সহযাত্রী।

নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার এআই ১০২ বিমান এই ঘটনা ঘটেছে। সেই ঘটনার পর অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা এয়ার ইন্ডিয়ার কাছে রিপোর্ট চেয়েছেন।

নিগৃহীত মহিলা যাত্রীর মেয়ে ইন্দ্রাণী ঘোষ টুইটারে বিস্তারিত ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আমার মা নিউ ইয়র্ক থেকে একা ফিরছিলেন। এক মদ্যপ ব্যক্তি প্যান্ট খুলে মায়ের সিটে প্রস্রাব করে দেন। তারপর থেকে মা মানসিকভাবে ভেঙে পড়েছেন।

পাশাপাশি ইন্দ্রাণীদেবীর অভিযোগ, ঘটনা জানানো হলেও এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ শুধুমাত্র মায়ের আসন বদলে দেন। এমনকী দিল্লি বিমানবন্দরে তাঁর মা যখন হুইল চেয়ারে বসে কানেক্টিং ফ্লাইটের অপেক্ষা করছিলেন তখন সেই ব্যক্তি দিব্যি পাশ দিয়ে হেঁটে বেরিয়ে গিয়েছেন।

সেই ঘটনাই বিস্তারিত জানিয়ে বিচার চেয়েছেন মহিলা যাত্রীর মেয়ে। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকও বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে বিচার করছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+