মদের নেশায় ১৮টি গাড়ি পুড়িয়ে ছারখার যুবকের, তারপর যা হল

দীপাবলির আগের রাতে আতঙ্ক ছড়াল মদনগীর এলাকার বাসিন্দাদের মধ্যে।

দিল্লিতে এমনিতেই দূষণ সব মাত্রা ছাড়িয়েছে। তার ওপরে মাতালের কীর্তিতে দীপাবলির আগের রাতে আতঙ্ক ছড়াল মদনগীর এলাকার বাসিন্দাদের মধ্যে। মধ্য কুড়ির এক যুবক মদের নেশায় ১৮টি গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। অভিযুক্ত পলাতক। তাকে খুঁজতে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ।

মদের নেশায় ১৮টি গাড়ি পুড়িয়ে ছারখার যুবকের, তারপর যা হল

পুলিশ জানিয়েছে, আগুন লাগা গাড়ির মধ্যে ১৪টি দুই চাকার যান, বাকী চারটে চার চাকার গাড়ি। ঘটনাটি ভিডিও বন্দি হয়েছে। অভিযোগ, একটি মোটরসাইকেলের পাইপ খুলে পেট্রোল বের করে তা দিয়ে সব গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে যুবক। যার ফলে আশপাশের সব গাড়িতে আগুন লেগে যায়।

খবর পেয়ে ভোরবেলায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তবে ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। এতগুলি গাড়ি-বাইকের মধ্যে ৮টি মোটরসাইকেল ও ২টি গাড়ি সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে গিয়েছে। ২টি গাড়ি ও ৬টি মোটরসাইকেলের আংশিক ক্ষতি হয়েছে।

পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে। খুব তাড়াতাড়ি অভিযুক্তকে খুঁজে পাওয়া সম্ভব হবে বলে পুলিশ মনে করছে। অভিযুক্ত স্থানীয় বাসিন্দা বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+