মহিলা কমিশনের চেয়ারপার্সনকেই ১০-১৫ মিটার পর্যন্ত টেনে হিঁচড়ে নিয়ে গেল মদ্যপ ড্রাইভার!
মহিলা কমিশনের চেয়ারপার্সনকেই ১০-১৫ মিটার পর্যন্ত টেনে হিঁচড়ে নিয়ে গেল মদ্যপ ড্রাইভার!
DCW Chief Swati Maliwal Dragged By Car: দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালকেই টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনা! মদ্যপ এক গাড়ি চালকের বিরুদ্ধে চাঞ্চল্যকর এই অভিযোগ। শুএধু তাই নয়, মদ্যপ অবস্থায় ওই চালক স্বাতীকে দিল্লির এইমসের দু'নম্বর থেকে গেট থেকে ১০ থেকে ১৫ মিটার পর্যন্ত টেনে হিঁচড়ে নিয়ে যায় বলেও জানা যাচ্ছে। আর তা এই ঘটনা সামনে আসতেই রীতিমত শিউরে উঠছে দেশ। খোদ মহিলা কমিশনের চেয়ারপার্সনের সঙ্গে যদি এই ঘটনা ঘটতে পারে কতটা সুরক্ষিত মহিলারা। তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

১০ থেকে ১৪ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায়
দিল্লি পুলিশ জানাচ্ছে, ভোর তিনটে নাগাদ এই ঘটনা ঘটেছে। এইমসের দু'নম্বর গেটের সামনে থেকে ওই চালক স্বাতীকে তাঁর গাড়িতে বসার জন্যে বলে। সেই সময়ে ওই ড্রাইভারের বিরুদ্ধে রীতিমত চিৎকার শুরু করে দেন স্বাতী মালিওয়াল। সেই সময়ে হঠাত করেই ওই ড্রাইভার জানলার কাঁচ তুলে দেয় বলে অভিযোগ। আর সেই সময়ে জানলাতে স্বাতীর হাত আটকে যায়। আর ওই অবস্থাতেই অভিযুক্ত ওই চালক গাড়ি স্টার্ট করে দেয় এবং ১০ থেকে ১৪ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায় বলে মারাত্মক অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়ে যায়।
|
নেশার ঘোরে ছিল ওই ব্যক্তি
পুলিশের বক্তব্য অনুযায়ী, ৪৭ বছয় বয়সের হরিশচন্দ্র নেশার মধ্যে ডুবে ছিলেন। ইতিমধ্যে অভিযুক্ত ওই চালককে গ্রেফতার করা হয়েছে। একাধিক ধারায় ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে বলেও পুলিশের তরফে জানানো হয়েছে। কেন সে এমন ঘটনা ঘটিয়েছে তাঁকে জেরা করে জানার চেষ্টা তদন্তকারীরা করছেন বলেও পুলিশের তরফে জানানো হয়েছে।
|
কি টুইট করেছেন স্বাতী
স্বাতী মালিওয়াল নিজেও এই ঘটনার বিস্তারিত জানিয়ে সোশ্যাল মিডিয়াতে টুইট করেছেন। সেখানে তিনি বলছেন, গত রাতে দিল্লির বুকে মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় পর্যালোচনা করছিলাম। সেই সময়ে এক গাড়ি ড্রাইভার নেশার ঘরে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছিল। যেই আমি প্রতিবাদ করি সঙ্গে সঙ্গে আমার হাত দরজার কাঁচে বন্ধ আটকে ঘষতে ঘষতে নিয়ে যায় বলে দাবি দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সনের। ভগবান আমাকে রক্ষা করেছে বলে দাবি তাঁর। কিন্তু এই ঘটনা'র পর মহিলাদের সুরক্ষা নিয়ে ফের একবার বড়সড় প্রশ্ন উঠে গেল।

কে এই স্বাতী ?
বলএ রাখা প্রয়োজন, স্বাতী মহিলাদের নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়ে বারবার গর্জে উঠেছেন। কোনও ঘটনা সামনে আসার মাত্র তাঁর দফতর সঙ্গে সঙ্গে ততপরতা দেখিয়েছে। এমনকি সংশ্লিষ্ট ক্ষেত্রে অপরাধীকে নোটিশকে ধরিয়েছে। এমনকি সম্প্রতি ক্রিকেটারদের কন্যাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় করা আপত্তিকর মন্তব্যে নিয়েও যথেষ্ট কড়া মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল। ঘটনায় রাতারি দিল্লি পুলিশকে নোটিশ ধরিয়েছিলেন তিনি। এমনকি সম্প্রতি কুস্তীগির আন্দোলনেও যথেষ্ট সক্রিয় স্বাতী। তবে এই ঘটনার পরেই স্বাতীর নিরাপত্তার বিষয়ে আওয়াজ উঠছে।












Click it and Unblock the Notifications