মাঝ আকাশে মদ খেয়ে মাতলামি, এয়ার ইন্ডিয়ার যাত্রীকে বেঁধে রাখা হল বিমানের আসনে

মাঝ আকাশে মদ খেয়ে মাতলামি, এয়ার ইন্ডিয়ার যাত্রীকে বেঁধে রাখা হল বিমানের আসনে
নয়াদিল্লি, ২৩ অগস্ট : এয়ার ইন্ডিয়ার মদ্যপ যাত্রীকে অশালীন আচরণের জন্য ১২ ঘন্টা আসনের সঙ্গে বেঁধে রাখা হল। বুধবার এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি মেলবর্ন থেকে দিল্লি আসছিল।

সূত্রের খবর অনুযায়ী, ২৭ বছরের ওই যাত্রী সুরা সেবনের পরই আক্রমণাত্মক হয়ে ওঠেন। সহযাত্রী ও বিমানের ক্রু সদস্যদের দিকে তেড়ে যান। এমনকা কয়েকজন যাত্রীকে মারধর করবেন বলে হুমকিও দেন। কয়েকজন বিমানকর্মীর সঙ্গে অভদ্র ব্যবহার করেন। তাঁদের উপর চিৎকার চেঁচামিচি করেন। শুধু তাই নয় তাদের মধ্যে ২ জনের জামাও ওই যাত্রী ছিঁড়ে দিয়েছেন বলে অভিযোগ।

এরপরেই সবাই মিলে কোনও মতে চেপে ধরে ওই যাত্রীকে আসনে বসায়। তারপর তারে দড়ি দিয়ে বেঁধে ফেলা হয়। এর পর ১২ ঘন্টার গোটা যাত্রা সময়ে তাঁকে ওই ভাবেই বেঁধে রাখা হয় বিমানে। পরিস্থিতি দেখে বিমানচালক বিমান সিঙ্গাপুরে ঘুরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে পরে যাত্রীকে বেঁধে দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এবং সনয় নষ্ট না করে বিমানচালক নির্ধারিত রুটেই ওড়াতে থাকেন বিমানটি।

দিল্লিতে বিমানটির অবতরণের সঙ্গে সঙ্গেই বিমানযাত্রীরা ওই যাত্রীকে পুলিশের হাতে তুলে দেয়। বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা বিমানের ভিতর ঢুকে ওই যাত্রীকে বের করে নিয়ে আসে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+