যোধপুর :'শুধু পশু চিকিৎসার জন্য ব্যবহৃত' ইঞ্জেকশন দেওয়া হল ৩০০ 'মানব' রোগীকে

যোধপুর :'শুধু পশু চিকিৎসার জন্য ব্যবহৃত' ইঞ্জেকশন দেওয়া হল ৩০০ 'মানব' রোগীকে
যোধপুর, ২৪ জুন : 'মানুষের ব্যবহারের জন্য নয়, শুধুমাত্র পশু চিকিৎসার জন্য'। ওষুধের শিশির উপর স্পষ্টভাষায় লালকালিতে এই সতর্কবার্তা দেওয়া রয়েছে। অথচ সেই ওষুধই ইঞ্জেকশনের আকারে ঢোকানো হয়েছে মানবদেহে। তাও আবার দু-এক জন রোগীর শরীরে নয়, সূত্রের খবর অনুযায়ী মোট ৩০০ জন রোগীকে পশু চিকিৎসার জন্য ব্যবহৃত এই ইঞ্জেকশন দেওয়া হয়েছে।

প্রায় তিন ধরে অ্যান্টিবায়োটিক হিসাবে এই ইঞ্জেকশন রোগীদের দেওয়া হচ্ছিল। হয়তো রোগীর সংখ্যা ৩০০ থেকে বাড়তেও পারত যদি না এক রোগীর পরিবারের সদস্য শিশির উপর লেখা ওই সতর্কবার্তা না দেখতেন। এহেন চিকিৎসায় চরম গাফিলতির ঘটনাটি ঘটেছে যোধপুরের জোধপুরের মথুরা দাস মাথুর হাসপাতাল (এমডিএইচ)-এ। 'মুখ্যমন্ত্রীর বিনামূল্যে চিকিৎসা প্রকল্প'র অধীন হাসপাতালের চারটি ওষুধের দোকান থেকে এই ওষুধটি সরবরাহ করা হয়েছে বলে খবর।

শনিবার এই ঘটনার সূত্রপাত। খবরটি প্রকাশ্যে আসতে প্রথমে হাসপাতালের প্রশাসনিক প্রধান দীপক বর্মা বলেন, হয়তো ওষুধের শিশির গায়ের স্টিকারটি ভুল ছিল। পরে অবশ্য চাপের মুখে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি তদন্তের জন্য ৪ সদস্যের একটি দল গঠন করে। সাত দিনের মধ্যে এই তদন্তকারি দল তাদের রিপোর্ট জমা দেবে।রবিবার একজন জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছে হাসপাতালের তরফে। এবং ওই চারটি ওযুধের দোকানে 'পেপেনাম' ওষুধের সরবরাহ বন্ধ করা হয়েছে।

হাসপাতালের তরফে চার সদস্যের তদন্তকারী দল গঠন করা হয়েছে, রিপোর্ট সাতদিনের মধ্যে

এই ওষুধের ফলে রোগীদের কোনও পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা তা নিয়ে হাসপাতালের চিকিৎসকরা কড়া নজরদারি চালাচ্ছেন। তবে হাসপাতালের তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত কোনও দুর্ঘটনা, অসুস্থতা বা অস্বাভাবিকতার খবর মেলেনি। হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, 'পেপেনাম'র ১ গ্রাম হিসাবের ৩০০ টি শিশি ইতিমধ্যে শেষ হয়ে যাওয়ার খবর মিলেছে। কয়েকজন রোগীকে একাধিকবার এই ইঞ্জেকশন দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। কিছু শিশির বোতল যা রোগীদের কাছে রাখা ছিল তা হাসপাতাল কর্তৃপক্ষ বাজেয়াপ্ত করেছে।

দীপক বর্মা জানিয়েছেন, মেরোপেনেমের ১০০০টি ১ গ্রামের শিশি বাজার থেকে নেওয়া হয়েছিল। যার মধ্যে ৩০০টি শিশি ব্যবহার করা হয়েছে। বাকিগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে। এদিকে পশু চিকিৎসা দফতরের আধিকারিকরা জানিয়েছেন, 'পেপেনাম' নামের কোনও ওষুধ পশু চিকিৎসকরা ব্য়বহার করতেন না। ড্রাগ কন্ট্রোল বিভাগের তরফে ওই ওষুধের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

চিকিৎসা বিশেষজ্ঞদের কথায়, মেরোপেনেম মানুষ ও পশু উভয়কেই দেওয়া যেতে পারে। কিন্তু ভিন্ন অনুপাতে। মানুষের ক্ষেত্রে ৫০০ মিলিগ্রামবা তার চেয়ে কম পরিমাণে সাধারণত দেওয়া হতে পারে। কিন্তু এই পরিমানও রোগীর ওজনের উপর নির্ভর করবে। পশুদের ক্ষেত্রে এই ওষুধ এক গ্রাম হিসাবে দেওয়া হয়ে থাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+