করোনায় মৃত্যুহার কমাতে ব্যর্থ রেমডেসিভির, হু-এর নয়া গবেষণায় চাঞ্চল্যকর তথ্য
কোভিডে মৃত্যু কমাতে ব্যর্থ রেমডেসিভির, হু-এর গবেষণায় চাঞ্চল্যকর তথ্য
সম্প্রতি বিশ্বজুড়ে সর্বশেষ ট্রায়ালের পথে এগোচ্ছে বেশ কয়েকটি সম্ভাব্য কোভিড প্রতিষেধক। ভারত বায়োটেকের কোভ্যাক্সিন হোক বা রাশিয়ার স্পুটনিক-ভি, আলোচনার কেন্দ্রে এখন শুধুই ট্রায়ালের কথা। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর একটি গবেষণার ফলে চমকে উঠেছেন বিজ্ঞানীরা। করোনা আক্রান্তদের মৃত্যুহার কমানোর বা হাসপাতালে থাকার মেয়াদ কমানোর ক্ষেত্রে রেমডেসিভিরের ভূমিকা অতি নগণ্য বা প্রায় নেই, এমনটাই জানাচ্ছেন হু-এর গবেষকরা।

হু-এর সলিডারিটি ট্রায়ালের ফলাফলে চাঞ্চল্য
বিশ্বের চার সম্ভাব্য কোভিড প্রতিরোধী রেমডেসিভির, হাইড্রক্সিক্লোরোক্যুইন, এইচআইভি প্রতিরোধী লোপিনাভির/রিটোনাভির ও ইন্টারফেরন এতদিন ছিল গবেষকদের মূল আলোচ্য। সম্প্রতি হু 'সলিডারিটি ট্রায়াল'-এর আওতায় প্রায় ৩০টি দেশের ১১,২৬৬ পূর্ণবয়স্ক মানুষের উপর এই ওষুধগুলির ট্রায়াল চালায় বলে খবর। বৃহস্পতিবার হু-এর তরফে জানান হয়েছে, আক্রান্ত হওয়ার ২৮ দিনের মাথায় যাঁরা মারা গেছেন তাঁদের উপর এই ওষুধগুলির কোনো প্রভাব পড়েনি। একইসাথএ এই ওষুধগুলির প্রয়োগে রোগীদের হাসপাতালে থাকার মেয়াদও কমেনি।

হু-এর ফলাফলের বিরোধিতায় গিলিয়াড
সম্প্রতি আমেরিকায় রেমডেসিভির প্রস্তুতকারী গিলিয়াড সায়েন্সেস আইএনসি. কর্তৃক একটি গবেষণায় দেখানো হয়েছে যে রেমডেসিভির প্রয়োগে রোগীর সেরে ওঠার সময় প্রায় ৫ দিনই এগিয়ে আসছে। প্রাথমিক ভাবে গিলিয়াডের ট্রায়ালে ১,০৬২ জন রোগীকে নির্বাচন করা হয়। গিলিয়াডের তরফে জানানো হয়েছে, "যেসব নতুন তথ্য (হু-এর তথ্য) উঠে আসছে, সেগুলি ভ্রান্ত। অন্যান্য বহু গবেষণামূলক জার্নাল এবং রিপোর্টে ইতিমধ্যেই একাধিক অসংলগ্ন পরীক্ষা করে জানানো হয়েছে কোভিড আক্রান্তদের উপর যথেষ্টই কার্যকরী রেমডেসিভির ।" ফলে হু এবং গিলিয়াড সংস্থার মধ্যে যে সংঘাতের আবহ তৈরি হয়েছে, তা আর বলার অপেক্ষা থাকে না।

ট্রায়ালের বিষয়ে হু-এর বক্তব্য কি?
বুধবার হু-এর প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জানিয়েছেন যে, "সমীক্ষা চলাকালীন জুন মাসে কোভিড প্রতিরোধী যোগ্যতা প্রমাণিত না হওয়ার কারণে হাইড্রক্সিক্লোরোক্যুইন এবং এইচআইভি প্রতিরোধী মিশ্রণ লোপিনাভির/রিটোনাভির-এর ট্রায়াল বন্ধ হয়ে যায়। কিন্তু অন্য দুটির ট্রায়াল ৩০টি দেশের প্রায় ৫০০ হাসপাতালে চালানো হয়।" তিনি আরও জানান, "আমরা এখন নতুন মনোক্লোনাল অ্যান্টিবডি, ইমিউনোমডিউলেটরস এবং গত ক'মাসের মধ্যে তৈরি অ্যান্টিভাইরাল ড্রাগের খোঁজ চালাচ্ছি।"

লাইসেন্স নিয়েও উঠছে প্রশ্ন
এদিকে 'সলিডারিটি ট্রায়াল'-এর ফলাফল এখনও পুনর্বিবেচনার আওতায় রয়েছে বলে জানানাো হয়েছে হু-র তরফে। অপরদিকে রেমডেসিভিরের তরফে জানান হচ্ছে, "আমাদের সন্দেহ, উঁচুদরের বৈজ্ঞানিক পরিকাঠামোর অভাব এবং অন্যান্য কারণে এই সকল সমীক্ষার ফলাফল গ্রহণযোগ্য নয়। তাই আমাদের অনুরোধ যাতে, পুনরায় সঠিকভাবে রেমডেসিভিরের ট্রায়াল সম্পন্ন হয়।" ফলত গিলিয়াড-হু-এর তর্কাতর্কির মাঝে ট্রাম্পের ঘনিষ্ঠমহলে ইতিমধ্যেই এই বিষয়ে আশঙ্কার সুর শোনা গিয়েছে। সূত্রের খবর, ১লা মে মার্কিন ওষুধ ও খাদ্য মন্ত্রক রেমডেসিভিরকে ছাড়পত্র দেয়। ফলে সেই লাইসেন্স নিয়েও উঠছে প্রশ্ন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications