‘মাদকমুক্ত ভারত’ অভিযানে ফের সাফল্য, ১৮০০ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত গুজরাত উপকূলে

আন্তর্জাতিক জলসীমা (IMBL) বরাবর গুজরাট উপকূলের কাছে এক বিশাল মাদক চক্রের হদিশ পেল ভারতীয় কর্তৃপক্ষ। ৩০০ কিলোগ্রাম মাদক সহ প্রায় ১৮০০ কোটি টাকার একটি চোরাচালানের চালান বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযানটি চালানো হয় ১২ ও ১৩ এপ্রিল রাতে, যেখানে গুজরাত এটিএস এবং ইন্ডিয়া কোস্ট গার্ড (ICG) যৌথভাবে অংশ নেয়।

সূত্রের খবর, অভিযানের সময় কোস্ট গার্ডের জাহাজ দেখে চোরাকারবারীরা মাদক ফেলে পালিয়ে যায় এবং আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে। পরে সমুদ্র থেকে কোস্টগার্ড মাদক উদ্ধার করে তা গুজরাত এটিএসের হাতে তুলে দেওয়া হয়।

coast gurd

এই সাফল্যের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একে "মাদকের বিরুদ্ধে অভিযানের একটি বড় পদক্ষেপ" হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, "মোদী সরকারের সমগ্র সরকারের পদ্ধতির সাফল্যের একটি উজ্জ্বল উদাহরণ এটি। এটিএস ও কোস্ট গার্ডকে অনেক অভিনন্দন"।

সরকারের "মাদকমুক্ত ভারত" মিশনের আওতায় দেশজুড়ে মাদকচক্র নির্মূলে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিছুদিন আগেই আসামে ২৪.৩২ কোটি টাকার ৩০.৪ কেজি মেথ ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছিল। সেটিও ছিল মাদকের বিরুদ্ধে বড় অভিযান। আর এবার জাহাজ থেকে উদ্ধার হল মাদক।

কেন্দ্রীয় তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশজুড়ে প্রায় ১৬,৯১৪ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করা হয়েছে; স্বাধীনতার পর যা সর্বোচ্চ।

  • ২০০৪-২০১৪: ৩.৬৩ লক্ষ কেজি মাদক বাজেয়াপ্ত
  • ২০১৪-২০২৪: ২৪ লক্ষ কেজি মাদক বাজেয়াপ্ত, যা সাত গুণ বৃদ্ধি পেয়েছে
  • মাদক ধ্বংসের মূল্য: আগের দশকে ৮,১৫০ কোটি। এখন ৫৬,৮৬১ কোটি টাকা

অমিত শাহ এদিন এই প্রসঙ্গে বলেন, "এই পরিসংখ্যান মাদকের ব্যবহারের বৃদ্ধিকে নির্দেশ করে না, বরং এটিই প্রমাণ করে যে সরকার এখন সক্রিয়ভাবে ব্যবস্থা নিচ্ছে এবং ফলাফল মিলছে। দেশ যে এবার সত্যিই মাদক মুক্ত হবে, তা একপ্রকার নিশ্চিত"।

দেশের নিরাপত্তা বাহিনীর এই তৎপরতা প্রমাণ করছে যে, ভারতের ভূখণ্ড ও সীমান্ত রক্ষা করতে সরকার কোনো আপস করছে না। এবার নজর - এই চক্রের মূল হোতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা। আর তাঁদের কাছ থেকে আরও তথ্য খুঁজে বের করা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+