মেরঠ হত্যাকাণ্ডে মুসকান ও সাহিল তীব্র মাদকাসক্ত, খাবারের বদলে জেলে চাইছে গাঁজা, মরফিন

মার্চেন্ট নেভির কর্মী সৌরভ রাজপুত হত্যা মামলার প্রধান অভিযুক্ত মুসকান রাস্তোগি ও সাহিল শুক্লা জেলে গুরুতর মাদকাসক্তির সমস্যায় ভুগছে। মাদকের অভাবে তারা অস্থির হয়ে পড়েছে, খাবার খেতেও অস্বীকার করছে এবং চিকিৎসার জন্য বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁদেরকে।

২৭ বছর বয়সী মুসকান ও সাহিলকে মেরঠ জেলা কারাগারে পুরুষ ও মহিলাদের জন্য নির্দিষ্ট আলাদা ব্যারাকে রাখা হয়েছে। জেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, তাদের আসক্তির মাত্রা গুরুতর হওয়ায় বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে যাতে তারা নিজেরা বা অন্য কেউ তাঁদের দ্বারা ক্ষতির শিকার না হয়।

Muskan and shahil

কী ঘটেছিল সৌরভ রাজপুতের সাথে?

যা জানা যাচ্ছে গত ৪ মার্চ মুসকান ও তার প্রেমিক সাহিল মিলে তার স্বামী সৌরভ রাজপুতকে ছুরি দিয়ে হত্যা করে। এরপর দেহ টুকরো টুকরো করে সিমেন্ট ভর্তি ড্রামে লুকিয়ে রাখে। পরিকল্পনামাফিক খুনের পর প্রমাণ লোপাটের জন্য দুজন হিমাচল প্রদেশে পালিয়ে যায়। সেখানে হোলি খেলে, কেক কেটে তাঁদের এত বড় অপরাধ রীতিমত উদযাপন করে। শেষ পর্যন্ত গত ১৭ মার্চ অভিযুক্তরা মেরঠ ফিরে আসলে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারের পর দুজনকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। কারাগারে প্রথম রাতেই মুসকানের স্বাস্থ্যের অবনতি ঘটে। ডাক্তাররা জানান, সে গুরুতর মাদকাসক্ত এবং তাকে জরুরি চিকিৎসা দিতে হবে। সাহিলও জেলে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং জোর করে গাঁজা ও অন্যান্য মাদক দাবী করে। মুসকান মরফিন ইনজেকশন চেয়ে উত্তেজিত হয়ে পড়ে। তখনই পুলিশ বুঝতে পারে যে তাঁদের এই ড্রাগ নেওয়ার অভ্যাস দীর্ঘদিনের।

জেল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তরা নিয়মিত ইনজেকশনযোগ্য মাদক ব্যবহার করত। ফলে মাদক ছাড়ার কারণে তারা প্রচণ্ড শারীরিক ও মানসিক সংকটের মধ্যে রয়েছে। আপাতত, তাঁদের নেশামুক্তি কেন্দ্রের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। কারাগারের মেডিকেল টিম নিয়মিত নজর রাখছে। অবস্থার উন্নতি হতে অন্তত ১০ দিন লাগতে পারে বলেই জানা যাচ্ছে। আর তারপরই তাঁদের সৌরভ রাজপুতকে হত্যা করার মূল মোটিভ জানা যেতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+