স্বল্প উচ্চতায় উড়তে পারা ড্রোন দিয়ে হামলা জম্মুর বুকে! বায়ুসেনা পরিচালিত বিমানবন্দর ঘিরে একাধিক জল্পনা
স্বল্প উচ্চতায় উড়তে পারা ড্রোন দিয়ে হামলা জম্মুর বুকে! বায়ুসেনা পরিচালিত বিমানবন্দরে কী ঘটেছে
কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তির ঘোষণা ভারত করেছিল ২০১৯ সালে। সেই বছরের ৫ অগাস্ট দিল্লির বুক থেকে একের পর এক বড়সড় সিদ্ধান্তের কথা জানিয়েছিল মোদী সরকার। এরপর পাকিস্তান ক্ষোভের মুখে একের পর এক তোপ দাগতে থাকে ভারতের বিরুদ্ধে। দুই দেশের কূটনৈতিক চাপানোতরের মধ্যেই ২০১৯ সালের সেপ্টেম্বরে পাকিস্তান সীমান্ত লাগোয়া পাঞ্জাবের এক গ্রামে প্রথমবার সন্দেহজনক ড্রোন ঘুরতে দেখা যায়। এরপর ঝিলাম দিয়ে বয়ে গিয়েছে বহু জল। পরবর্তীকালে ২০২১ সালের ২৬ জুন রাতে জম্মু বিমানবন্দরে এক ভয়াবহ হামলা হয় বলে জানা যায়। এই পরিস্থিতিতে দেশের প্রথমবার ড্রোন হামলা ঘিরে একাধিক তথ্য় উঠে আসছে।

ড্রোন হামলা ঘিরে নানা সন্দেহ!
প্রসঙ্গত, ২৬ জুন রাতে তথা ২৭ জুন ভোররাতে জম্মুতে বায়ুসেনা নিয়ন্ত্রিত বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ শোনা যায়। মুহূর্তে ঘটনাস্থলে যায় বম্বস্কোয়াড। জানা গিয়েছে এই গুরুত্বপূর্ণ বিমানবন্দরের একটি নয়, পর পর ২ টি বিস্ফোরণ ঘটে। যা বিমানবন্দরের টেকনিক্যাল এলাকায় ঘটে যায়। এরপরই একাধিক সন্দেহ দানা বাঁধে।

বায়ুসেনার পেট্রোল টিম কী দেখেছে?
এদিকে , সূত্রের খবর, বায়ু সেনার পেট্রোল টিম দেখেছে ২৬ জুন রাতের অন্ধকারে কিছু উপর থেকে ফেলা হচ্ছে। এদিকে, জম্মু বিমানবন্দরের ঘটনা দেশে প্রথমবার কোনও ড্রোন দিয়ে হামলার উদাহরণ হয়ে রইল। বিশেষত প্রতিরক্ষার বিমানবন্দরে এমন ঘটনা ঘিরে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে।

পাঞ্জাব সীমান্তের ঘটনা ও জম্মু
প্রসঙ্গত, পাকিস্তান-পাঞ্জাব সীমান্তে পর পর ড্রোনের ঘোরাফেরা ও সেখান থেকে অস্ত্র বর্ষণের পরিকল্পনা ঘিরে সন্দেহ কয়েক বছর আগেই দানা বেঁধেছিল। এছাড়াও পাকিস্তান সীমান্তের বহু জায়গায় ভারতের বুকে ড্রোনের ঘোরাফেরা দেখা যায়। এরপর ২০২১ সালে ২৬ জুন রাতের ঘটনায় মনে করা হচ্ছে যে, ড্রোন মারফৎ বিমানবন্দরের ভিতর বিস্ফোরক ফেলা হয়েছে। যার জেরে বিস্ফোরণ ঘটে। ড্রোন খুবই নিচু এলাকা দিয়ে চলতে থাকায় , তা সেনার নজরদারি এড়িয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে।

ঘটনাস্থল থেকে কত দূর পাকিস্তান সীমান্ত?
এর আগে পাকিস্তান সীমান্ত থেকে কাশ্মীরের ভিতর ১২ কিলোমিটার দূরত্ব পর্যন্ত ড্রোন মারফৎ অস্ত্র বর্ষণের খবর সামেন আসে। এদিকে, জম্মু বিমানবন্দর যেখানে অবস্থিত সেখান থেকে ১৪ কিলোমিটার দূরে রয়েছে পাকিস্তান। এদিকে, ঘটনার পর অ্যান্টি ড্রোন টেকনোলজি নিয়ে বিভিন্নস্তরের তদন্তে নেমেছে ,প্রতিরক্ষা বাহিনী। ঘটনার তদন্তে রয়েছে এনএসজি বম্ব ডেটা টিম। রয়েছে এনআইএ।












Click it and Unblock the Notifications