আকাশে উড়ছে ড্রোন, কাঁটা তারের বেড়ার পরিখা, কৃষকরা যেন বর্গি, দিল্লি পুলিশের আয়োজন নিয়ে উঠছে প্রশ্ন
আকাশে উড়ছে ড্রোন, কাঁটা তারের বেড়ার পরিখা, কৃষকরা যেন বর্গি, দিল্লি পুলিশের আয়োজন নিয়ে উঠছে প্রশ্ন
যেন বর্গিরা আসছে দিল্লি দখলে! কৃকদের চাক্কা জ্যামের মোকাবিলায় দিল্লি পুলিশের প্রস্তুতি দেেখ অন্তত তাই মনে হচ্ছে। রাজধানী দিল্লি যেন দুর্গে পরিণত হয়েছে। আকাশে ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি। কোথায় ক়ৃষকরা রয়েছে তাঁদের অবস্থানের আমার খবর পেতে আকাশে ওড়ানো হচ্ছে ড্রোন। গোটা শহর ঘিরে ফেলা হয়েছে কাঁটা তারের বেড়া দিয়ে। যেমন সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়া হয় ঠিক তেমন। এখানেই শেষ নয় রাস্তার দুধারে লোহার রড বসিয়ে রাখা হয়েছে। যাতে কাঁটা তারের তারের বেড়া টপকাতে পারলেও যেন তাঁদের শরীর গেঁথে যায় লোহার রডে। রাজধানী দিল্লি যেন কঠিন দুর্গে পরিণত হয়েছে।

আর কিছুক্ষণের মধ্যেই দেশ জুড়ে শুরু হবে কৃষকদের চাক্কা জ্যাম কর্মসূচি। দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত চলবে এই কর্মসূচি। যদিও কৃষক সংগঠনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে রাজধানী দিল্লি, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডের জাতীয় সড়কে কোনও রকম পথ অবরোধ বা টাক্কা জ্যাম কর্মসূচি পালন করবেন না তাঁরা। আগে থেকেই কৃষকদের শান্তিপূর্ণ আন্দোলনের বার্তা দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। প্রসঙ্গত উল্লেখ্য দিল্লিতে কৃষকদের ট্রাক্টর ব়্যালির পর এক প্রকার কোণঠাসা হয়ে গিয়েছিল কৃষক সংগঠনগুলি। এই নিয়ে তোলপাড় চলছে গোটা দেশে।
দিল্লি পুলিশ সেদিন কৃষকদের উপর চরম নির্যাতন চালিয়েছিল বলে অভিযোগ। কাঁদানে গ্যাসের শেল, জলকামান থেকে শুরু করে লাঠি। কোনও কিছুই বাদ রাখেনি দিল্লি পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জখম হয়েছিলেন ২৯ জন। তারপরে আবার কৃষকদের বিরুদ্ধেই ২৯টি মামলা দায়ের করে দিল্লি পুলিশ। সংসদে দিল্লি পুলিশের এই কাজকে সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাঁরা জানিয়েছেন এছাড়া কৃষকদের হিংসাত্মক আন্দোলন বন্ধ করার কোনও উপায় দিল্লি পুলিশের হাতে ছিল না।
কিন্তু আন্দোলন থামায়নি কৃষকরা। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দ্বিগুণ যোশে আন্দোলনে সামিল হয়েছেন তাঁরা। তারপরেই দেশ জুড়ে এই চাক্কা জ্যামের ডাগ। কৃষকদের চাক্কা জ্যামে অশান্তি রুখতে গত এক সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছে দিল্লি পুলিশ। সিঙ্ঘু সীমান্ত সহ দিল্লি উত্তর প্রদেশ সীমান্তের একাধিক জায়গায় রাস্তার দুধারে লোহার রড বসিয়ে এক প্রকার পরিখা তৈরি করা হয়েছে। তারপরে কাঁটা তারের বেড়া দিয়ে সীমান্তের মতো পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications