মশার বিরুদ্ধে এবার 'ড্রোন' হামলা চলবে ভারতের এই শহরে
গুজরাতের স্বাস্থ্য মন্ত্রী শঙ্কর চৌধুরী সুপারিশ করেছেন, শহরের যে সমস্ত জায়গায় মশার প্রকোপ বেশি এবং জমা জলে মশার বৃদ্ধ হচ্ছে সেই সমস্ত জায়গায় ড্রোন দিয়ে পরিস্থিতি যাচাই করার জন্য।
আগামী ২০২২ সালের মধ্যে গুজরাতকে ম্যালেরিয়া মুক্ত করতে হবে। এই লক্ষ্য নতুন করে কোমর বেঁধেছে আমেদাবাদ পুরসভা। রাজ্য সরকারের এই লক্ষ্যকে পূর্ণ করার দায়িত্ব এসে পড়েছে পুরসভার কাঁধে।
গুজরাতের স্বাস্থ্য মন্ত্রী শঙ্কর চৌধুরী সুপারিশ করেছেন, শহরের যে সমস্ত জায়গায় মশার প্রকোপ বেশি এবং জমা জলে মশার বৃদ্ধ হচ্ছে সেই সমস্ত জায়গায় ড্রোন দিয়ে পরিস্থিতি যাচাই করার জন্য।

বিশেষ করে বাড়ির পিছনের অংশ, ছাদে জমা জল, অব্যবহৃত জিনিসের মধ্যে জমে থাকা জল মশার বংশবৃদ্ধিতে সাহায্য করে। ফলে সেই সমস্যা সমাধানে এবার ড্রোন দিয়ে মশার উপরে হামলা করা হবে। এমনটাই জানিয়েছেন গুজরাতের স্বাস্থ্যমন্ত্রী শঙ্কর চৌধুরী।
এই প্রসঙ্গে প্রশাসনকে যেমন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, তেমনই জনগণকেও সজাগ থাকার পরামর্শ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী।
গতবছরে বিধানসভায় গুজরাতকে ম্যালেরিয়া মুক্ত করার কথা ঘোষণা করা হয়। সেইমতো প্রচারেরও নীল নকশা তৈরি হয়েছে। অফিস, দোকান, শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ি মিলিয়ে মোট ১৫ লক্ষ জায়গায় মশার বিরুদ্ধে ড্রোন দিয়ে অভিযান চালানো হবে। এজন্য মোট ১৫০০ জন কর্মী নিয়োগ করা হবে।
সারা বিশ্বে মোট ৫৬টি দেশে ম্যালেরিয়া রোগ নির্মূল কর্মসূচি নেওয়া হয়েছে। এবং তা পুরোপুরি সফল। অথচ ভারতে ৪০ হাজারের বেশি ম্যালেরিয়া আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। আর তাই মশার বংশ নির্বংশ করতে কোমর বেঁধে নামতে চলেছে আহমেদাবাদ পুরসভা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications