ভারত-পাকিস্তান সীমান্ত লাগোয়া একাধিক সেনা ঘাঁটির উপর ড্রোনের নজরদারি! হাই- অ্যালার্ট বাহিনীতে
দেশের নিরাপত্তায় বড় চ্যালেঞ্জ ড্রোন! সীমান্তের ওপারে বসে লাগাতার ভারতীয় সেনা ছাউনিগুলি ড্রোনের সাহায্যে টার্গেট করছে পাক জঙ্গিরা। আর এই আতঙ্কের মধ্যেই ফের ড্রোনের সন্ধান ভারত-পাক সীমান্তে। জানা যাচ্ছে, সাম্বা জেলাতে একাধ
দেশের নিরাপত্তায় বড় চ্যালেঞ্জ ড্রোন! সীমান্তের ওপারে বসে লাগাতার ভারতীয় সেনা ছাউনিগুলি ড্রোনের সাহায্যে টার্গেট করছে পাক জঙ্গিরা। আর এই আতঙ্কের মধ্যেই ফের ড্রোনের সন্ধান ভারত-পাক সীমান্তে।
জানা যাচ্ছে, সাম্বা জেলাতে একাধিক সেনা ঘাঁটির সামনে ড্রোন উড়তে দেখা যাচ্ছে।

রহস্যময় এক আলো ঘুরে বেড়াচ্ছে অন্ধকারে। সেনা আধিকারিকদের দাবি, ড্রোনের সাহায্যে নজরদারি কিংবা হামলার চেষ্টা চালানো হচ্ছে। আর এই বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসেছে সেনাবাহিনী।
ইতিমধ্যে হাই-অ্যালার্ট দেওয়া হয়েছে সীমান্তের সেনাঘাঁটি গুলিকে। এছাড়াও বায়ুসেনার যে সমস্ত ছাউনি রয়েছে সেখানেও অ্যালার্ট জারি রয়েছে।
উল্লেখ্য, গত এক সপ্তাহ আগে অর্থাৎ রবিবার প্রথম ড্রোনের মাধ্যমে হামলা চলে। কার্যত নিরাপত্তাবাহিনীকে অবাক করে এই হামলা চলে। বায়ুসেনা ছাউনি টার্গেট করে একের পর এক বোমা নিক্ষেপ করা হয় ড্রোনের সাহায্যে। একাধিক বোমা নিক্ষেপ করা হয়। বোমাগুলি বায়ুসেনার ঘাঁটির উপর পড়লে ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দুই আধিকারিকও এই ঘটনাতে গুরুতর আহত হন। যদিও যুদ্ধবিমান কিংবা অন্য কোনও ক্ষতি হয়নি।
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই জম্মু কালুচক সেনা ছাউনির উপর ড্রোন উড়তে দেখা যায়। সীমান্তবর্তী এলাকাগুলিতে থাকা সেনা ছাউনিতে একের পর এক ড্রোন ওড়ার খবর সামনে আসে। আর ঠিক এক সপ্তাহের মধ্যে ফের সীমান্তে ড্রোনের নজরদারি।
অন্যদিকে ড্রোন বা এই ধরনের কোনও জিনিস সামনে আসলেই গুলি করে নামানোর নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সীমান্তবর্তী জম্মু-কাশ্মীরের রাজৌরি সেক্টরে ড্রোন ওড়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি এই সেক্টরে খুব নিচু দিয়ে কোনও কিছু ওড়ানো যাবে না বলেও জারি করা নিষেধাজ্ঞাতে বলা হয়েছে।
রাজৌরি সেক্টরের ডেপুটি ম্যাজিস্ট্রেট আর কে শাবান এই সংক্রান্ত নির্দেশিকা জরুরি ভিত্তিতে রাজি করেছেণ।জারি করা নিষেধাজ্ঞাতে আরও বলা হয়েছে যে, অনেক সময় সরকারি বিভিন্ন সংস্থাগুলি ড্রোনের সাহায্যে ম্যাপিং, সার্ভে সহ একাধিক কাজ করে থাকে।
কিন্তু এক্ষেত্রে সেই কাজ করার আগে অবশ্যই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিংবা স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে অনুমতি নিতে হবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications