মাঝরাতে পাকিস্তানি ড্রোন সীমানা পেরিয়ে উড়ে এল ভারতে, পাঞ্জাবে জারি সতর্কতা
সীমান্তে পাকিস্তানি ড্রোন দেখা গিয়েছে বলে জানা গিয়েছে।
সীমান্তে পাকিস্তানি ড্রোন দেখা গিয়েছে বলে জানা গিয়েছে। পাঞ্জাব সীমান্তে নিরাপত্তা বাহিনী এই ড্রোনের উপস্থিতি লক্ষ্য করেছে।
পাঞ্জাব সীমান্তে ফিরোজপুরে হোসেইনিওয়ালা সীমান্তে এই ঘটনা লক্ষ্য করা গিয়েছে। সীমান্ত পেরিয়ে ভারতের দিকে চলে এসেছিল ড্রোনটি। সোমবার রাত ১০টা থেকে ১০টা ৪০ মিনিটের মধ্যে বেশ কয়েকবার ড্রোনটিকে দেখা যায়। পরে ফের একবার মাঝরাতে ১২টা ২৫ মিনিট নাগাদ তা ভারতীয় সীমান্ত পার করে এপারে চলে আসে।

এদিন মঙ্গলবার সকাল থেকেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে নজরদারি বাড়িয়ে দিয়েছে। কারণ কিছুদিন আগে পাঞ্জাব সরকার দুটি ড্রোন বাজেয়াপ্ত করে। যা দিয়ে সীমান্ত পেরিয়ে এপারে অস্ত্র ফেলে যাওয়া হয়েছিল। এটা সেই ধরনের কোনও কান্ড কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগেরবার চিনা ড্রোন ব্যবহার করে পাঞ্জাব সীমান্তে একে ৪৭ রাইফেল ও আরও বেশ কিছু অস্ত্র ফেলে গিয়েছিল পাকিস্তান। তারপর থেকেই সীমান্তে নজরদারি আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications