পরিষেবা উদ্বোধনের আগেই বিপত্তি ! 'চালক ছাড়া মেট্রো' ট্রেনে ঘটল এই কাণ্ড
দিল্লি মেট্রোতে নয়া সংযোজন ছিল চালক ছাড়া মেট্রো রেল। আগামী ২৫ ডিসেম্বর এই পররিষেবার উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
দিল্লি মেট্রোতে নয়া সংযোজন ছিল চালক ছাড়া মেট্রো রেল। আগামী ২৫ ডিসেম্বর এই পররিষেবার উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।এই পরিষেবার ট্রায়াল রান চলছিল মঙ্গলবার। আর এই ট্রায়াল রানের সময়ে ঘটে গেল চরম বিপত্তি। ব্রেক ফেল করে মেট্রো স্টেশন সংলগ্ন দেওয়ার ফুঁড়ে বেরলো চালক বিহীন মেট্রো ট্রেন।

দিল্লির কালিন্দীকুঞ্জে মঙ্গলবার চলছিল চালক বিহীন মেট্রোর ট্রায়াল রান। হঠাৎই নির্দিষ্ট স্থানে না থেমে এগিয়ে যেতে থাকে চালকবিহীন এই ট্রেন। সোজা গিয়ে স্টেশনের পাঁচিল ফুড়ে বেরিয়ে যায় ট্রেনটি। সেই সময়ে ট্রেনে কোনও ব্যাক্তি না থাকায় এড়ানো গিয়েছে বড় দুর্ঘটনা।
Delhi: Empty metro train on trial run, breaks through boundary at Kalindi Kunj depot. Matter being probed. pic.twitter.com/kiqWn7TCVH
— ANI (@ANI) December 19, 2017
উল্লেখ্য, দিল্লি মেট্রোর ১২.৬৪ কিলোমিটারের ম্যাজেন্টা লাইন দিয়ে গতিতে চলার কথা চালকবিহীন মেট্রোর। আর সেই পরিষেবা উদ্বোধনের কথা আগামী ২৫ ডিসেম্বর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মেট্রো পরিষেবা উদ্বোধন করার কথা। আর তাঁর উদ্বোধনের আগেই ঘটে গেল এই কাণ্ড। দিল্লির কালকাজি মন্দির থেকে নয়ডার বটানিক্যাল গার্ডেন পর্য়ন্ত যাওয়ার কথা এই মেট্রোর।












Click it and Unblock the Notifications