১০০ কোটির কালো টাকাকে সাদা করিয়েছিলেন জনার্দন রেড্ডি, সুইসাইড নোটে লিখে গেলেন ড্রাইভার
প্রাক্তন মন্ত্রী জনার্দন রেড্ডির গাড়ির চালক রমেশ গৌড়ার সুইসাইড নোটে লেখা রয়েছে, রেড্ডি ১০০ কোটির কালো টাকা সাদা করিয়েছেন সে খবর রমেশ জানতেন। তার জন্য তাকে মানসির নির্যাতন করা হত।
বেঙ্গালুরু, ৭ ডিসেম্বর : ফের নয়া সমস্যায় প্রাক্তন মন্ত্রী জি জনার্দন রেড্ডি। তাঁর গাড়ির চালক আত্মহত্যা করেছেন। শুধু তাই নয়, সুইসাইড নোটে জানিয়ে গিয়েছেন মন্ত্রীর বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য।
গাড়ির চালক রমেশ গৌড়ার সুইসাইড নোটে লেখা রয়েছে, রেড্ডি ১০০ কোটির কালো টাকা সাদা করিয়েছেন সে খবর রমেশ জানতেন। রেড্ডির বিরুদ্ধে রমেশকে মানসিক অত্যাচারের অভিযোগও করা হয়েছে চিঠিতে।

মৃত রমেশের লেখা চিঠিতে এও অভিযোগ করা হয়েছে যে, ১০০ কোটি টাকার ২০ শতাংশ কর্ণাটকের প্রশাসনিক আধিকারিক ভীমা নায়েককে দেওয়া হয়েছে। কারণ তিনি রেড্ডিকে এই বিশাল পরিমান কালো টাকা সাদা করতে সাহায্য করেছিলেন।
প্রসঙ্গত, এই জনাদর্ন রেড্ডি কর্ণাটকের অন্যতম শক্তিশালী ব্যক্তি। ২০১১ সালের জুলাই পর্যন্ত বিএস ইয়েদুরাপ্পা সরকারের আমলে তিনি মন্ত্রী পর্যন্ত ছিলেন। খনি ব্যারন হিসাবে পরিচিত জনার্দন রেড্ডি মাঝে তিনবছর জেল খেটে গতবছর জামিনে ছাড়া পেয়েছেন।
গত মাসে ৫০০ কোটি টাকা খরচ করে মেয়ের বিয়ে দিয়ে খবরে এসেছিলেন রেড্ডি। এর জেরে আয়কর দফতরের নজরেও পড়েন। আয়কর আধিকারিকরা তার বিভিন্ন অফিসে হানা দিয়েছেন তথ্য জোগাড় করেছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications