ফিরে এল পুলওয়ামার স্মৃতি! বানিহালে গাড়ি বিস্ফোরণে চিঠি উদ্ধারে ধোঁয়াশা

বানিহালে জঙ্গি হামলাই হয়েছিল। সময় যত যাচ্ছে, এনিয়ে ধোঁয়াশা আরও পরিষ্কার হচ্ছে। জম্মু ও কাশ্মীর পুলিশ স্যান্ট্রো গাড়ির নিখোঁজ চালকের একটি চিঠি উদ্ধার করেছে।

বানিহালে জঙ্গি হামলাই হয়েছিল। সময় যত যাচ্ছে, এনিয়ে ধোঁয়াশা আরও পরিষ্কার হচ্ছে। জম্মু ও কাশ্মীর পুলিশ স্যান্ট্রো গাড়ির নিখোঁজ চালকের একটি চিঠি উদ্ধার করেছে। যে নিজেই জঙ্গি সংগঠন হিজবুলের সদস্য বলে জানা গিয়েছে। ১৯৪৭ সাল থেকে কাশ্মীরিদের ওপর হামলার অভিযোগ করে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে সিআরপিএফ কনভয়ে বিস্ফোরণ ঘটাতেই সে এই কাজ করেছে বলে জানিয়েছে। চিঠির সত্যতা যাচাই করছে পুলিশ।

ফিরে এল পুলওয়ামার স্মৃতি! বানিহালে গাড়ি বিস্ফোরণে চিঠি উদ্ধারে ধোঁয়াশা

এদিকে স্যান্ট্রো বিস্ফোরণে প্রচুর পরিমাণে ইউরিয়া, জিলেটিন স্টিক এবং তেল ব্যবহার করা হয়েছিল। যার জেরে জওহর টানেলের কাছে একটি সিআরপিএফ-এর গাড়িতে ক্ষতি হয়। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ এই ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছিল, জম্মু রিজিয়নে বানিহাল সহর থেকে সাত কিমি দূরে তেহার গ্রামের কাছে হুন্ডাই স্যান্ট্রো গাড়িতে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়।

বানিহালের মহকুমা পুলিশ অফিসার সাদাজ সারোয়ার বলেছিলেন, জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে গাড়িটি সম্পূরণ ভস্মীভূত হয়ে গিয়েছে। একটি গ্যাস সিলিন্ডার গাড়ির কাছেই পাওয়া গিয়েছে। কিন্তু কোনও বিস্ফোরক পাওয়া যায়নি।

সেই সময় ঘটনাস্থল দিয়ে যাওয়া সিআরপিএফ-এর একটি গাড়ির সামান্য ক্ষতি হয়। তবে গাড়িতে থাকা সবাই রক্ষা পান। সিআরপিএফ-এর কনভয়ে ১০ টি গাড়ি ছিল বলে জানা গিয়েছে।

এখনও পর্যন্ত গাড়ির চালকের কোনও খোঁজ পাওয়া যায়নি। তবে গাড়িতে আগুনের পরেই সে এলাকা ছাড়ে বলে মনে করা হচ্ছে। গাড়ি বিস্ফোরণে ফরেনসিক বিশেষজ্ঞদেরও সাহায্য নেওয়া হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+