Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রকাশ্যে হস্তমৈথুন করে গ্রেফতার গাড়িচালক, প্রতিবাদী জার্মান মহিলাকে 'নায়কের' তকমা পুলিশের

এক জার্মান মহিলার সামনে হস্তমৈথুন করার অভিযোগে এক গাড়িচালককে গ্রেফতার করল দিল্লি পুলিশ। প্রতিবাদ করে অভিযুক্তকে গ্রেফতারে পুলিশকে সাহায্য করায় ওই মহিলাকে নায়কের তকমা দিয়েছে দিল্লি পুলিশ।

এক জার্মান মহিলাকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ ইঙ্গিত করার অভিযোগে এক গাড়িচালককে গ্রেফতার করল দিল্লি পুলিশ। জেএনইউ থেকে পিএইচডির ছাত্রী ওই মহিলাকে দেখিয়ে ওই গাড়ি চালক প্রকাশ্যে হস্তমৈথুন করছিল বলে অভিযোগ দায়ের করা হয়েছে। মহিলার চিৎকারে অভিযুক্ত গাড়ি নিয়া পালিয়ে যাওয়ার আগে মোবাইলে গাড়ির ছবি তুলে নেন ওই মহিলা।

প্রকাশ্যে হস্তমৈথুন করে গ্রেফতার গাড়িচালক, প্রতিবাদী জার্মান মহিলাকে 'নায়কের' তকমা পুলিশের

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দুপুরে। দিল্লির গ্রেটার কৈলাস এলাকায় পোষ্য কুকুরকে নিয়ে হাঁটছিলেন ৩৩ বছর বয়সী ওই জার্মান নাগরিক। হঠাৎ তিনি লক্ষ্য করেন এক ব্যক্তি তাঁর দিকে অশালীনভাবে তাকিয়ে রয়েছে। অস্বস্তি এড়াতে তিনি এগিয়ে যান। এরপরই ওই গাড়ি চালক আচমকা ওই মহিলাকে দেখিয়ে হস্তমৈথুন করতে শুরু করে বলে অভিযোগ। মহিলা চিৎকার করে উঠলে পালিয়ে যায় ওই যুবক। কিন্তু ততক্ষণে মোবাইলে তার গাড়ির ছবি তুলে নেন অভিযোগকারিণী।

গাড়ির নম্বর থেকে পুলিশ জানতে পারে এই গাড়িটি ফরিদাবাদের অনিল কুমার গুপ্তা নামে এক ব্যক্তির। তাঁর সঙ্গে যোগাযোগ করে জানা যায়, কিছুদিন আগেই পুষ্কর নামে হরিয়ানার এক ব্যক্তিকে বিক্রি করেছেন তিনি। এরপর পুষ্করের সাহায্যে তরুণ নামে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন দক্ষিণ- পূর্ব দিল্লির ডেপুটি কমিশনার রোমিল বানিয়া। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪ (অশালীন আচরণ) ও ৫০৯ (অশালীন ইঙ্গিত করে শ্লীলতাহানি) ধারায় মামলা রুজু করা হয়েছে।

জার্মান ওই মহিলার ভূয়সী প্রশংসা করে পুলিশ জানিয়েছে, তাঁর মতই আরও মহিলাদের এই ধরণের ঘটনার প্রতিবাদ করে এগিয়ে আসা উচিত। সমাজের কাছে ওই মহিলা একজন নায়কের সমান বলেই মন্তব্য করেছেন দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+