কালো টাকা উদ্ধারে বড় সাফল্য, বিজেপি শাসিত এই রাজ্যে উদ্ধার ৫০ কোটি টাকা
গুজরাত বিধানসভা নির্বাচনের প্রথমপর্বের নির্বাচনের মধ্যেই গুজরাতের ভারুচে উদ্ধার হয় প্রায় ৫০ কোটি টাকা।
গুজরাত বিধানসভা নির্বাচনের প্রথমপর্বের নির্বাচনের মধ্যেই গুজরাতের ভারুচে উদ্ধার হয় প্রায় ৫০ কোটি টাকা। এই টাকা ভারুচের এক দফতর থেকে উদ্ধার হয়েছে বলে খবর। দেশে কালো টাকা উদ্ধারে এটি একটি বড় ঘটনা বলে দাবি বিশেষজ্ঞদের।

সূত্র মারফৎ খবর পেয়ে ডিরেক্টরেট অব রেভনিউ ইন্টালিজেন্স ভারুচের ওই অফিস চত্বরে পৌঁছলে, সেখান থেকে বাতিল হওয়া ৫০০ টাকার নোট ও ১০০০ টাকার নোটের নতুন নোটের বেশ কয়েকটি বান্ডিল পায়। ভারুচের মি/মিসেস যমুনা বিল্ডিং মেটেরিয়ালের অফিস চত্বর থেকে মেলে এই নোট।
উল্লেখ্য, এই কাণ্ডের নেপথ্যে যেই থাকুক , তাঁর বিরদ্ধে স্পেসিফায়েড ব্য়াঙ্ক নোটস অ্যাক্ট ২০১৭ এর আওতায় ৫ ও ৭ ধারায় মামলা রুজু হবে। উল্লেখ্য, উদ্ধার হওয়া নোটির অঙ্ক ৪৮.৯১ কোটি টাকা। অভিযুক্তকে এই টাকার অঙ্কের পাঁচগুণ থেকে দশগুণ টাকা জরিমানা দিতে হবে।












Click it and Unblock the Notifications