কাশীর বিশ্বনাথ মন্দিরেও এবার থেকে 'ড্রেস কোড', জিনস পরলে দূর থেকে পুজো দিতে হবে! কী বলছে পরিষদ
কাশীর বিশ্বনাথ মন্দিরে এবার 'ড্রেস কোড', জিনস পরলে দূর থেকে পুজো দিতে হবে! কী জানাতে চলেছে পরিষদ
এবার থেকে কাশীর বিশ্বনাথ মন্দিরেও চালু হতে চলেছে নয়া ড্রেস কোড। পুরুষ ও মহিলাদের জন্য রয়েছে আলাদা আলাদা ড্রেস কোড। আর এই মর্মে এবার আসছে নতুন একটি নির্দেশিকা। একনজরে দেখে নেওয়া যাক, সেই নির্দেশিকায় , কী কী বিষয় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দেখুন একনজরে।

কাশীর মন্দিরে ড্রেস কোড
কাশীর মন্দিরে এবার চালু হতে চলেছে ড্রেস কোড। সেখানে প্রবেশ করতে গেলে পুরুষদের জন্য প্রয়োজন ধুতি-কুর্তা। আর মহিলাদের পরতে হবে শাড়ি। আর এই পোশাক ব্যাতীত কাশীর বিশ্বনাথধামে প্রবেশে সমস্যায় পড়তে হতে পারে ভক্তদের।

কাশী বিদ্বত পরিষদের সিদ্ধান্ত
প্রসঙ্গত, কাশী বিদ্বত পরিষদ জানিয়ে দিয়েছে, জিনস যাঁরা পরে যাবেন , তাঁরা কেবলমাত্র দূর থেকে পুজো দিতে পারবেন। জিনস পরলে মূল মন্দিরের কাছেও ঘেঁসতে দেওয়া হবে না ভক্তদের। এবার থেকে সকাল ১১ টা পর্যন্তই চলবে কেবল কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার পালা।

কবে ঘোষিত হবে নির্দেশিকা?
এখনও পর্যন্ত এই নির্দেশিকা কবে ঘোষিত হতে চলেছে , তা জানা যায়নি। তবে কাশী বিদ্বত পরিষদ খুব শিগগিরিই এই নির্দেশিকা সম্পর্কে জানিয়ে দেবে বলে খবর। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী আসন কাশী। সেখানে ইতিমধ্যেই গঙ্গার সঙ্গে কাশীর মন্দিরের সংযোগ করার প্রকল্প শুরু হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications