মুম্বইয়ের সপ্তদশী তনয়া জিতলেন ২ কোটি টাকার স্কলারশিপ
মুম্বই, ১৫ মে : আচ্ছা আপনি হঠাৎ করে কোটিপতি হলে কী করবেন? নিশ্চয় পাগল হয়ে যাবেন বলে ভাবছেন তো? তবে এমন ঘটনাই সত্যি হয়েছে এক মুম্বইকর সপ্তদশীর।
এক-দুই লক্ষ নয়, ২ কোটি টাকার স্কলারশিপ পেয়েছেন মুম্বইয়ের জমুনাবাঈ নারসি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ভাবী জগতিয়া।

ভাবী এই মুহূর্তে বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিতে ব্যস্ত। এর মাঝেই সে জানতে পেরেছে তাঁকে টাটার পক্ষ থেকে ২ কোটি টাকার স্কলারশিপ দেওয়া হয়েছে।
ঘটনায় উল্লসিত ভাবী জানিয়েছেন, তিনি আপাতত তাঁর অঙ্কের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে ব্যস্ত। স্কলারশিপের এই টাকা দিয়ে সে ভবিষ্যতে মহাকাশচারী হতে চায়। এই টাকায় সে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে মহাকাশ নিয়ে পড়াশোনা করবে।
বোর্ড পরীক্ষার পরই মার্কিন মুলুকে পারি দেবে ভাবী। হয়ত তাঁর মধ্য়েই আমরা দেখতে পাবো আগামী প্রজন্মের একজন সফল মহাকাশচারীকে।












Click it and Unblock the Notifications