বড় সাফল্য ভারতীয় সেনার, কাশ্মীরে নিহত অন্যতম শীর্ষ জঙ্গি
লস্কর-ই-ইসলামের শীর্ষ কম্যান্ডার আবদুল কায়ুম নজরকে গুলিতে করে নিকেশ করল ভারতীয় সেনা।
লস্কর-ই-ইসলামের শীর্ষ কম্যান্ডার আবদুল কায়ুম নজরকে গুলিতে করে নিকেশ করল ভারতীয় সেনা। উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলায় সীমান্ত এলাকায় সেনার সঙ্গে বন্দুকের লড়াইয়ে নেমে নজরের মৃত্যু হয়েছে।

ভারতীয় সেনার এক আধিকারিক জানিয়েছেন, নজর উরির লাচিপোরায় জোরাওয়ার সেক্টরে সেনার সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে। কাশ্মীরের সবচেয়ে প্রবীণ জঙ্গিদের মধ্যে একজন ছিল আবদুল কায়ুম নজর।
সেনা সূত্রে খবর, এদিন পাকিস্তানের দিক থেকে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করছিল নজর। তখনই ভারতীয় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে তাঁর মৃত্যু হয়।
এর আগে হিজবুল মুজাহিদিন জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িত ছিল নজর। পরে সেই দল ভেঙে বেরিয়ে এসে নিজের জঙ্গি দল লস্কর-ই-ইসলাম তৈরি করে। তাকে হিজবুল থেকে বহিষ্কার করেছিল সঈদ সালাহউদ্দিন।
কায়ুম নজরের নামে ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা ছিল। সোপোরের বাসিন্দা নজর মাত্র ১৬ বছর বয়সে জঙ্গিদলে নাম লেখায়। ১৯৯২ সালে সে গ্রেফতার হয়। পরে ছাড়া পেয়ে যায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications