দেশীয় প্রযুক্তিতে ঠেকানো হবে ড্রোন হামলা! অ্যান্টি ড্রোন প্রযুক্তিতে ছাড়পত্র নিয়ে বড় মন্তব্য শাহের
জঙ্গিদের হাতে ড্রোন! আর সেটাই এখন দেশের নিরাপত্তার ক্ষেত্রে কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। গত কয়েকদিন আগে ভারত -পাকিস্তান সীমান্ত সংলগ্ন ভারতীয় বায়ুসেনা ঘাঁটির উপর হামলার ঘটনা ঘটে। ড্রোনের সাহায্যে মাত্র কয়েক মিনিটের ব
জঙ্গিদের হাতে ড্রোন! আর সেটাই এখন দেশের নিরাপত্তার ক্ষেত্রে কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। গত কয়েকদিন আগে ভারত -পাকিস্তান সীমান্ত সংলগ্ন ভারতীয় বায়ুসেনা ঘাঁটির উপর হামলার ঘটনা ঘটে।
ড্রোনের সাহায্যে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে একের পর এক এই বোমা ফেলা হয়।

এই ঘটনা কার্যত দেশের সুরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।
সুরক্ষা ব্যবস্থাতে কোন জায়গাতে ফাঁক রয়েছে তা কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এরপরেই উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়। তবে ড্রোন হামলা ঠেকাতে পাল্টা প্রস্তুতি নিতে শুরু করেছে ভারত। আজ শনিবার এক অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সেই অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁর দাবি, ভারতে তৈরি অস্ত্রের সাহায্যেই ড্রোন হামলা ঠেকানো হবে। দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যান্টি ড্রোন প্রযুক্তির সাহায্যে সীমান্তে জঙ্গিদের যে কোনও দাদাগিরি রুখে দেওয়া যাবে বলে দাবি তাঁর।
শুধু তাই নয়, ভারতীয় এই প্রযুক্তিতে তৈরি এই অস্ত্রের সাহায্যে সীমান্ত আরও সুরক্ষিত হবে বলে মনে করেন অমিত শাহ।
এই মুহূর্তে দেশের নিরাপত্তার ক্ষেত্রে ড্রোন হামলা বড় একটা চ্যালেঞ্জ। সামরিক এবং প্রতিরক্ষা সংক্রান্ত গবেষণা সংস্থা ডিআরডিও দীর্ঘদিন ধরে অ্যান্টি ড্রোন প্রযুক্তি নিয়ে কাজ করছে। মূলত দেশীয় প্রযুক্তিতে তৈরি এই আন্টি ড্রোন সিস্টেম বিপদ থেকে মুক্তি দিতে পারে বলে মনে করছেন প্রতিরক্ষা গবেষকরা।
ইতিমধ্যে এই অ্যান্টি ড্রোন সিস্টেম নিয়ে আরও গবেষণাতে ছাড় দেওয়া দেওয়া হয়েছে। অমিত শাহ বলেন, ড্রোন শুধু দেশের প্রতিরক্ষার ক্ষেত্রে চ্যালেঞ্জ নয়! পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি ড্রোনের সাহায্যে সীমান্তের ওপার থেকে আগ্নেয়াস্ত্র, ড্রাগ পাচার করে যাচ্ছে ভারতের মাটিতে।
ভারতের অশান্তি ছড়াতে জঙ্গিরা এবার artificial intelligence ব্যবহার করছে। আর তা ব্যবহার করে অশান্তি ছড়াচ্ছে। আর এক্ষেত্রে অমিত শাহের হুঁশিয়ারি, দেশের সুরক্ষার সঙ্গে কোনও সমঝোতা নয়। শত্রুরা যে ভাষা বোঝে তাঁদের সে ভাষাতেই উত্তর দিতে হবে।
তবে নিত্য নতুন প্রযুক্তির ব্যবহার করে দেশ এবং দেশের মানুষের সুরক্ষা ব্যবস্থাকে নিশ্চিত করা হবে বলেও হুঁশিয়ারি শাহের।












Click it and Unblock the Notifications