Manmohan Singh: গুরুতর অসুস্থ মনমোহন সিং, ভর্তি করা হল AIIMS এর জরুরি বিভাগে
Manmohan Singh: গুরুতর অসুস্থ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। রাতারাতি ভর্তি করা হল এইমসের জরুরি বিভাগে। বার্ধক্যজনিত একাধিক সমস্যা রয়েছে বর্ষীয়ান এই কংগ্রেস নেতার। আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে বলে খবর। রাতারাতি নিয়ে যাওয়া হয় এইমসে। যা খবর, ইতিমধ্যে চিকিৎসকদের একটি টিম গঠন করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর চিকিৎসায়।
তবে ঠিক কি কারণে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে হাসপাতালের একটি সূত্রের দাবি, প্রাক্তন প্রধানমন্ত্রীর (Manmohan Singh) শারীরিক অবস্থা যথেষ্ট সঙ্কটজনক। শ্বাস নিতে সমস্যা হচ্ছে। আইসিইউ'তে ৯২ বছর বয়সী এই নেতাকে রাখা হয়েছে বলেই সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রে খবর।

এই খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ তৈরি হয়েছে। হাসপাতালে পরিবারের সদস্যর ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। যাচ্ছেন কংগ্রেসের শীর্ষ নেতা-নেত্রীরাও। ইতিমধ্যে দিল্লির এইমসের বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে।
বলে রাখা প্রয়োজন, ২২০৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রীর পদ সামলেছেন মনমোহন সিং (Manmohan Singh) । এর আগে দীর্ঘদিন অর্থমন্ত্রী এবং মন্ত্রকের অর্থ সচিব হিসাবেও কাজের অভিজ্ঞতা আছে। পিভি নরসিংহ রাও পরিচালিত সরকারের অর্থমন্ত্রী হিসাবেও দায়িত্ব সামলেছেন মনমোহন। সেই সময় দেশে অর্থনৈতিক সংস্কার আনার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল।
উদার অর্থনীতির পথে হাঁটার সিদ্ধান্ত নেয়। দীর্ঘ জীবনে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গর্ভনর এবং ইউজিসির চেয়ারম্যান হিসাবেও কাজের অভিজ্ঞতা আছে মনমোহন সিংয়ের।
Manmohan Singh: রাজনীতি ও অর্থনীতির 'পণ্ডিত'
১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর, অভিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের একটি প্রত্যন্ত গ্রামে জন্ম জয় মনমোহন সিংয়ের। ১৯৪৮ সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিক সম্পন্ন করেন। এরপর ব্রিটেনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা। মনমোহন সিং'য়ের অর্থনীতিতে দখল অনেককেই অবাক করে। ১৯৫৭ সালে অর্থনীতিতে ফার্স্ট ক্লাস পান। এরপর ১৯৬২ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাফিল্ড কলেজ থেকে অর্থনীতিতে ডি.ফিল করা। ডাঃ মনমোহন সিং এবং তার স্ত্রী মিসেস গুরশরণ কৌরের তিন মেয়ে।












Click it and Unblock the Notifications