ক্লাসের মধ্যেই মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশায় পুলিশ
ক্লাসরুমের মধ্যেই রহস্যজনকভাবে মৃত্যু হল হায়দরাবাদ ডিপিএস-এর ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের।
রহস্যজনক পরিস্থিতিতে ক্লাসের মধ্যেই মৃত্যু হল এক ষষ্ঠ শ্রেণির ছাত্রের। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের নাদেরগুল এলাকার দিল্লি পাবলিক স্কুলের ক্যাম্পাসে। শনিবার সন্ধেয় ক্লাসের মধ্যই তার দেহ পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

শনিবার বিকেলে ছুটির সময়ে শেষবার দেখা গিয়েছিল ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রকে। বাসে ওঠার আগে দৌড়ে ক্লাসরুম থেকে ব্যাগ আনতে দেখা গিয়েছিল তাকে। কিন্তু তারপর বেশকিছুক্ষণ তার কোনও খোঁজ না মেলেনি। সন্ধে নাগাদ স্কুলেরই কর্মী ক্লাসের মধ্যে ওই ছাত্রকে পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই ঘটনায় রহস্যজনক মৃত্যুর আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রাথমিকভাবে চিকিৎসকরা মনে করেছেন, হৃদরোগে আক্রান্ত হয়েই ওই ছাত্রের মৃত্যু হয়েছে। অবশ্য এখনই তা নিশ্চিত করা বলা যাচ্ছে না। এদিকে কী পরিস্থিতিতে ওই ছাত্রের মৃত্যু হল তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে ডিপিএস কর্তৃপক্ষ। এই ফুটেজ পুলিশের হাতেও তুলে দেওয়া হবে বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে। তদন্ত শেষ হওয়ার পরই ছাত্রের মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।












Click it and Unblock the Notifications