টিকার দ্বিতীয় ডোজ নিয়েও করোনা আক্রান্ত একঝাঁক ডাক্তারি পড়ুয়া, দেশজুড়ে বাড়ছে উদ্বেগ

টিকার দ্বিতীয় ডোজ নিয়েও করোনা আক্রান্ত একঝাঁক ডাক্তারি পড়ুয়া, দেশজুড়ে বাড়ছে উদ্বেগ

গোটা দেশে নতুন করে চোখ রাঙাতে শুরু করেছে মারণ করোনা। এমনকী গত বছর প্রথম সংক্রমণের পর এই প্রথম আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ রেকর্ড করল ভারত। এদিকে করোনা ঠেকাতে টিকাকরণে জোর দেওয়ার কথা বারবার বলছে কেন্দ্র। কী তাতেও যে বিশেষ লাভ হচ্ছে না মিলছে এমনই ইঙ্গিত। সূত্রের খবর, বেঙ্গালুরুতে টিকার দুটি ডোজ নেওয়ার পরেও করোনা আক্রান্ত হচ্ছেন স্বাস্থ্য কর্মীরা। আর তাতেই বাড়ছে উদ্বেগ।

টিকা নিয়েও করোনা আক্রান্ত ডাক্তারি পড়ুয়া

টিকা নিয়েও করোনা আক্রান্ত ডাক্তারি পড়ুয়া

সূত্রের খবর, এই ঘটনা ঘটেছে বেঙ্গালুরু মেডিকেল কলেজ এবং গবেষণা ইনস্টিটিউটে (বিএমসিআরআই)। সেখানে ডজন খানেকের উপর ডাক্তারি পড়ুয়া বর্তমানে করোনার কবলে পড়েছেন বলে জানা যাচ্ছে। কিন্তু তাদের প্রত্যেকেরই করোনা টিকার দুটি ডোজই নেওয়া হয়ে গিয়েছিল। কিন্তু তারপরেও আক্রান্ত হওয়ার ঘটনায় তাজ্জব সকলে। এদিকে এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন হাসপাতালের নোডাল অফিসার ডাঃ স্মিতা সেগু।

কী বলছেন বিশেষজ্ঞরা ?

কী বলছেন বিশেষজ্ঞরা ?

এই প্রসঙ্গে বলতে গিয়ে ডাঃ স্মিতা সেগু বলেন, " আক্রান্তদের কারোরই সাম্প্রতিক সময় অন্যত্র ভ্রমণের ইতিহাস নেই। সদ্য তাদের শরীরে করোনা উপসর্গ দেখা যাওয়ার পরেই তাদের করোনা পরীক্ষা করা হয় এবং রিপোর্ট পজেটিভ আসে। মোট আক্রান্ত পড়ুয়ার সংখ্যা ১৩। তারা প্রত্যেকেই সদ্য টিকাকরণ সম্পন্ন করেছেন। " যদি প্রতি করোনা আক্রান্ত ডাক্তারি পড়ুয়াকে বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে বলেও জানান তিনি।

কেমন আছে অন্যান্য মেডিকেল কলেজগুলি ?

কেমন আছে অন্যান্য মেডিকেল কলেজগুলি ?

অন্যদিকে আরও এক স্বাস্থ্য আধিকারিক জানান শুধুমাত্র বেঙ্গালুরু মেডিকেল কলেজ এবং গবেষণা ইনস্টিটিউটেই নয়, অন্যান্য মেডিকেল কলেজগুলিতেও একই চিত্র দেখা যাচ্ছে।অনেক কলেজেই এরকম ১০ থেকে ১২ জন করোনা আক্রান্ত রোগীর দেখা মিলেছে বলেও খবর। এমনকী হোস্টেল,মেস হয়ে করোনা সংক্রমণ বর্তমানে আক্রান্ত পড়ুয়াদের পরিবার, পরিজন, বন্ধুবান্ধবদের মধ্যেও ছড়াচ্ছে বলে খবর।

একনজরে প্রথম-দফার টিকাকরণ

একনজরে প্রথম-দফার টিকাকরণ

এদিকে গত ১৬ জানুয়ারি থেকে গোটা দেশে প্রথম দফার করোনা টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়। প্রথম দফায় স্বাস্থ্য কর্মী সহ প্রথমসারির সমস্ত করোনা যোদ্ধাকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেয় কেন্দ্র। সেই মতো টিকা দেওয়া হয় পুলিশ, সেনা, শিক্ষক, কর্পোরেশনের কর্মী সহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ পেশার মানুষদের। কিন্তু লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয় সরকার। এমনকী অনেকেই আবার টিকার প্রথম ডোজ নিয়ে দ্বিতীয় ডোজ নেয়নি বলেও অভিযোগ। আর তাতেই বাড়ে উদ্বেগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+