দেশের ৯০ শতাংশ জেলাতে নিম্নমুখী করোনা সংক্রমণ, যদিও এখনও উদ্বেগ বাড়াচ্ছে বাংলার ২৩ জেলা

দেশের ৯০ শতাংশ জেলাতে নিম্নমুখী করোনা সংক্রমণ, যদিও এখনও উদ্বেগ বাড়াচ্ছে বাংলার ২৩ জেলা

অক্টোবরের শুরুতে তৃতীয় পর্বের সংক্রমণের ভ্রুকুটি থাকলেও বর্তমানে ধীরে ধীরে অনেকটাই করোনা মুক্ত হচ্ছে ভারত। দেশের ৯০ শতাংশ জেলাতেই বর্তমানে করোনা গ্রাফ নিম্নমুখী। এমনকী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ২৫৬ জন। ৮৮ দিন পর যা এখনও পর্যন্ত দেশে সর্বনিম্ন।

৬৫০টি জেলাতে নিম্নমুখী করোনা সংক্রমণ

৬৫০টি জেলাতে নিম্নমুখী করোনা সংক্রমণ

গড়ে দেখলে এখনও পর্যন্ত দেশে প্রতহ্য ৫০ হাজারের উপর আক্রান্তের খোঁজ মিলছে। যা মাস দেড়েক আগেও ছিল তিন লক্ষের উপরে। সরকারি তথ্য বলছে দেশের ৯০ শতাংশ বা বলা ভালো ৬৫০টি জেলাতে গত কয়েক সপ্তাহ ধরেই করোনা সংক্রমণের একটানা পারাপতন লক্ষ্য করা যাচ্ছে। আর তাতেই নতুন করে আশার আলো দেখছেন স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকেরা।

 উদ্বেগ বাড়াচ্ছিল ৭০টি জেলা

উদ্বেগ বাড়াচ্ছিল ৭০টি জেলা

অনেকেরই দাবি যতদিন ফের নখ দাঁত বের করে তৃতীয় দফার জন্য ঝাঁপিয়ে পড়বে করোনা ততদিনে আরও শক্ত হাতে করোনা মোকবিলায় নামতে পারবে ভারত। কারণে টিকাকরণ প্রক্রিয়াও এগিয়ে যাবে অনেকটাই। এদিকে জুনের ১২ থেকে ১৯ তারিখ পর্যন্ত সময়েও দেশের ৭০ টি জেলায় করোনা সংক্রমণের হার বাড়তে দেখা গিয়েছিল। তবে ১০০-র বেশি মাত্রায় সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল মাত্র ২৭ জেলায়।

 ৭০টি জেলার মধ্যে ২৩টিই বাংলার

৭০টি জেলার মধ্যে ২৩টিই বাংলার

অন্যদিকে ১৮ জেলায় সংক্রমণ বৃদ্ধি কার্যত হাতেগোনা। তবে এর মাঝেও অশনিসংকেত এই যে এই ৭০টি জেলার মধ্যে ২৩টি জেলা বাংলার। যেখানে গত একসপ্তাহে সংক্রমণের পরিমাণ অনেকটাই বেড়েছে। যদিও সামগ্রিক বিচারে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা বর্তমানে অনেকটাই কমেছে। ২০ দিনেই সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৩২ হাজার থেকে নেমে ১৫ হাজারে ঠেকেছে বলে জানাচ্ছে সরকারি পরিসংখ্যান।

৩ হাজারের নীচে আক্রান্তের সংখ্যা

৩ হাজারের নীচে আক্রান্তের সংখ্যা

বর্তমানে বাংলায় প্রতহ্য ৩ হাজারের নীচে করোনা আক্রান্তের খোঁজ মিলছে। মাস দেড়েক আগে যা ছিল ১৫ হাজারের উপরে। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হন ২ হাজার ৪৮৬ জন। যদিও সক্রিয় রোগীর সংখ্যা সঙ্গে নতুন আক্রান্তের সংখ্যার তুলম্যমূল্য বিচার করলে দেখা যাবে। পশ্চিমবঙ্গে সুস্থতার হার তুলনামূলক ভাবে কম থাকায় হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন কম রোগী। নাহলে সক্রিয় রোগীর সংখ্যায় আরও পারাপতন দেখতে পাওয়া যেত। গত ২৪ ঘণ্টায় ২৮০০ বেশি রোগী করোনা আক্রান্ত হলেও সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২১০০ রোগী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+