দেশে কতদিন অন্তর দ্বিগুণ আকার ধারন করছে করোনা প্রকোপ? তথ্য প্রকাশ কেন্দ্রের

করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি নিয়ে গোটা দেশ যখন আতঙ্কিত, তখনই আশার আলো দেখাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এদিন দেশের করোনা পরিস্থিতি নিয়ে রোজকার বুলেটিনে রিপোর্ট পেশ করার সময় স্বাস্থ্যমন্ত্রকের তথ্যে ভারতে করোনা ছড়ানোর হার নিয়ে উজ্জ্বল রেখা পাওয়া গেল।

ভারতে 'ডাবলিং রেট' কত?

ভারতে 'ডাবলিং রেট' কত?

সপ্তাহ আগে যে হারে বাড়ছিল সংক্রমিতের সংখ্যা, সেটা এখন কিছুটা কমেছে। যদিও সংখ্যার হার কমেছে। সংখ্যা নয়। এদিনই ভারতে সব থেকে বেশি আক্রান্তের রেকর্ড হয়। তবে মন্ত্রকের বক্তব্য, 'ডাবলিং রেট', অর্থাৎ সংক্রমিতের সংখ্যা দ্বিগুণ হতে সময় নিচ্ছে গড়ে ৭.৫ দিন।

১৭ হাজারে পৌঁছেছে ভারতের আক্রান্তের সংখ্যা

১৭ হাজারে পৌঁছেছে ভারতের আক্রান্তের সংখ্যা

একটা সময় এমন হয়ে গিয়েছিল যখন করোনা আক্রান্তের সংখ্যা প্রতি ৩.২ দিনে দ্বিগুণ হচ্ছিল। এটা খুবই ভয়াবহ একটা পরিসংখ্যান। ওই হিসেবেই আইসিএমআর জানিয়েছিল যে ১৪ এপ্রিলে ভারতে কোভিড ১৯-এ আক্রান্তের সংখ্যা ১৭ হাজারে পৌঁছে যেতে পারে। তবে 'ডাবলিং রেট' বেড়ে যাওয়ায় ১৭ হাজারের গণ্ডি পূর্বাভাসের দিন থেকে ৬ দিন পরে ছুঁয়েছে।

কত শতাংশে হারে করোনা আক্রান্ত বাড়ছে দেশে?

কত শতাংশে হারে করোনা আক্রান্ত বাড়ছে দেশে?

গত ৩ থেকে ৪ এপ্রিল, দেশে করোনারগীর সংখ্যা বেড়েছিল ২৬ শতাংশ। এখনও পর্যন্ত সেটাই কিন্তু সর্বোচ্চ। এর পর রোজই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হয়েছে ১০ থেকে ১৭ শতাংশের মধ্যেই। এমনকি গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা বেড়েছে মাত্র সাড়ে ১০ শতাংশের কিছু বেশি।

৫৯ টি জেলা করোনা মুক্ত

৫৯ টি জেলা করোনা মুক্ত

পাশাপাশি এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশের ৫৯ টি জেলায় গত ১৪ দিনে একটিও করোনা ভাইরাসের খবর মেলেনি। যা লকডাউনের মধ্যে একটি অত্যন্ত ইতিবাচক দিক। আর এই পরিসংখ্যানকে সামনে রেখেই এবার করোনা যুদ্ধে আশার আলো দেখতে শুরু করেছে দেশ।

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৫৫৩ জন

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৫৫৩ জন

সোমবার বিকালে প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৫৫৩ জন আক্রান্ত হয়েছেন। এর জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭,২৬৫। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে আরও ৩৬ জনের। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৪৩।

মহারাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২০০

মহারাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২০০

এদিকে দেশের মধ্যে করোনার জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। ইতিমধ্যে সেই রাজ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪ হাজারের গণ্ডি। এর মধ্যে সবথেকে ক্ষতিগ্রস্ত মুম্বই। তারপরেই সব থেকে বেশি সংখ্যক আক্রান্ত হয়েছে সেরাজ্যে দ্বিতীয় বৃহত্তম শহর পুনে। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২০০ জন। মারা গিয়েছেন ২২৩ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+