ডাবল মিউট্যান্টের কারণেই উদ্বেগ বাড়ছে ভুয়ো নেগেটিভ রিপোর্টে? জানুন কী বলছেন বিশেষজ্ঞরা

ডাবল মিউট্যান্টের কারণেই উদ্বেগ বাড়ছে ভুয়ো নেগেটিভ রিপোর্টে? জানুন কী বলছেন বিশেষজ্ঞরা

দেশজুড়ে করোনা উদ্বেগের মধ্যে আরও আতঙ্ক বাড়াচ্ছে ডাবল মিউট্যান্ট স্ট্রেন। এমনকী এই স্ট্রেনের কারণেই আক্রান্ত হওয়ার পরেও করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসছে বলে জল্পনাও ছড়িয়েছে চারদিকে। যার জেরে আরটি-পিসিআর টেস্টের কার্যকারিতা নিয়ে উঠে যাচ্ছে প্রশ্ন। এমতাবস্থায় বাডার চলতি গুজবে কান না দিতেই অনুরোধ করছেন বিশেষজ্ঞরা।

আক্রান্ত হলেও রিপোর্ট আসছে নেগেটিভ

আক্রান্ত হলেও রিপোর্ট আসছে নেগেটিভ

প্রসঙ্গত উল্লেখ্য, জ্বর, শ্বাসকষ্ট থাকার পর আরটি-পিসিআর টেস্ট রিপোর্ট নেগেটিভ এলেও আপনি সুরক্ষিত নন‌‌। এমনকী দেশের বিভিন্ন প্রান্তে এরকম ঘটনা ঘটেছে একাধিক। বিন রাজ্যের পর এবার খোদ পশ্চিমবঙ্গেও ঘটেছে এই ঘটনা। আর তাতেই ছড়াচ্ছে একাধিক গুজব। যদিও করোনা টেস্ট ফাঁকি দিতে পারলেও সিটি স্ক্যানে ধরা পড়ে যাচ্ছে সংক্রমণের ঘটনা।

 সম্পর্কই নেই ডাবল মিউট্যান্ট ভাইরাসের

সম্পর্কই নেই ডাবল মিউট্যান্ট ভাইরাসের

যদিও এই গোটা বিষয়ের সঙ্গে ডাবল মিউট্যান্ট ভাইরাসের কোনও সম্পর্কই নেই বলে জানাচ্ছেন জাতীয় বায়োমেডিকাল জিনোমিক্স ইনস্টিটিউটের পরিচালক ডাঃ অনুরাগ আগরওয়াল। সদ্য প্রকাশিত একটি ভিডিও বার্তায় এর কারণও দর্শেছেন তিনি। যা সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে টুইটারে পোস্টও করা হয়েছে।

কী বলছেন বিশেষজ্ঞরা

কী বলছেন বিশেষজ্ঞরা

অন্যদিকে আরটি-পিসিআর টেস্টের রিপোর্ট নেগেটিভ আসা প্রসঙ্গে বলা হচ্ছে এই ধরনের ব্যক্তিদের যখন মুখ বা নাক থেকে সোয়াব টেস্ট করানো হয়েছিল, সেই সময় ভাইরাস নাক বা মুখ অবধি ছড়াতে পারেনি। কিন্তু যেহেতু কোভিড টেস্টের সময় মুখ ও নাক থেকেই নমুনা নেওয়া হয় সেই কারণেই তখন ধরা পড়ছে না। ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ব্রোঙ্কোলেভোলার ল্যাভেজ টেস্টিং করানোরও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

ব্রোঙ্কোলেভোলার ল্যাভেজ টেস্টিয়ে মিলছে সুরাহা

ব্রোঙ্কোলেভোলার ল্যাভেজ টেস্টিয়ে মিলছে সুরাহা

অনেকেই আবার দাবি করছেন এই নয়া স্ট্রেনে নাক বা মুখে থাকছে না ভাইরাস। এমনকী অনেক চিকিৎসকও একি দাবি করায় কয়েকদিন ধরেই বাড়ছে উদ্বেগ। যদিও ব্রোঙ্কোলেভোলার ল্যাভেজ টেস্টিয়ে সমস্যার সমাধান হচ্ছে অনেকটাই। এর মাধ্যমে মূলত ফুসফুসের ভিতরের পরীক্ষা করা হচ্ছে। এই টেস্টের মাধ্যমে যে সকল সম্ভাব্য আক্রান্ত ব্যক্তিদের কোভিড রিপোর্ট নেগেটিভ ছিল তাদের রিপোর্ট পজিটিভ আসছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+