শতাধিক অমুসলিমদের জন্য খুলে দেওয়া হলো ১৭০ বছর পুরানো মসজিদের দরজা

শতাধিক অমুসলিমদের জন্য খুলে দেওয়া হলো ১৭০ বছর পুরানো মসজিদের দরজা

এনআরসি, সিএএ নিয়ে যখন সরকারের বিরুদ্ধে ধর্মীয় বিভাজনের অভিযোগ তুলছে দেশবাসী, তখন সব ধর্মের মানুষের জন্য মসজিদের দ্বার উন্মুক্ত করে দিয়ে দেশের মানুষের মন জয় করে নিলো বাঙ্গালোরের মোদী মসজিদ। ১৭০ বছর পর বাঙ্গালোরের মোদী মসজিদের দ্বার উন্মুক্ত করে দিয়ে এনআরসি, সিএএ এর মুহূর্তেও সম্প্রীতির বার্তা দিলেন অনুষ্ঠানের উদ্যোক্তারা।

শতাধিক অমুসলিমদের জন্য খুলে দেওয়া হলো ১৭০ বছর পুরানো মসজিদের দরজা


এদিন রবিবার রহমত গ্রুপের উদ্যোগে মোদী মসজিদের দ্বার খুলে দেওয়া হয় সকল ধর্মের মানুষদের জন্য। প্রায় ৪০০ জনের বেশি অমুসলিম সম্প্রদায়ের মানুষ প্রবেশ করেন ১৭০ বছরের পুরনো এই মসজিদে। বিভিন্ন ধর্মের এবং ছাত্র, শিক্ষক, শ্রমিক, মজুর, থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষেরা এদিন উপস্থিত ছিলেন মসজিদে। তবে বিতর্ক এড়াতে উদ্যোক্তাদের তরফ থেকে এনআরসি ও সিএএ সহ কোনোপ্রকার রাজনৈতিক আলোচনার উপর জারি করা হয় নিষেধাজ্ঞা।

যদিও রহমত গ্রুপের এক প্রতিনিধিকে এই ধরণের উদ্যোগের কারণ সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি জানান যে এর সাথে কোনও রাজনৈতিক যোগ নেই। তিনি বলেন "এই অনুষ্ঠানটি সম্পূর্ণই অরাজনৈতিক। মুসলিম ধর্ম এবং মসজিদ সম্পর্কে অনেকেরই অনেক ভ্রান্ত ধারণা আছে। আমরা অমুসলিম মানুষকে মুসলিম ধর্ম ও মসজিদের আচারানুষ্ঠান সম্বন্ধে অবগত করার জন্যই এই উদ্যোগ নিয়েছিলাম।"

রহমত গ্রুপের তরফে আগামী দিনে এরকম আরও উদ্যোগ নেওয়ার পরিকল্পনা আছে বলে জানা যাচ্ছে সংস্থার পক্ষ থেকে। আগামী সেপ্টেম্বরে একটি খৃষ্টান সেমিনারেও এই ধরণেরই উদ্যোগ নিয়েছে বলে জানানো হয় সংস্থার তরফ থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+