JDU-এর জন্য চিরতরে দরজা বন্ধ! বিহারে লোকসভায় আসন ও জোট নিয়ে বার্তা দিলেন অমিত শাহ

বিহারে বারে বারে সঙ্গী বদল করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। যা নিয়ে ক্ষুব্ধ বিজেপি। এদিন নওয়াদায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন, জেডিইউ-এর সঙ্গে বিজেপি আর কোনও জোট করবে না। তিনি আরও বলেছেন, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জন্য বিজেপির দরজা বন্ধ।

বিজেপির দরজা চিরতরে বন্ধ

বিজেপির দরজা চিরতরে বন্ধ

নওয়াদায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, যদি কেউ মনে করে থাকেন, নির্বাচনী ফলাফলের পরে জেডিইউকে এনডিএতে ফিরিয়ে নেওয়া হবে, তাহলে তিনি স্পষ্ট করে বলতে চান, তাদের জন্য বিজেপির দরজা চিরতরে বন্ধ।

বিজেপির বিহারের ৪০ আসনেই জয় পাবে

বিজেপির বিহারের ৪০ আসনেই জয় পাবে

প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ২০২৪-এ তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসবেন নরেন্দ্র মোদীই। পাশাপাশি তাঁর দাবি, ২০২৪-এর সাধারণ নির্বাচনে বিজেপি বিহার থেকে ৪০ টি আসনেই জয় পাবে। উল্লেখ্য যে লোকসভায় বিহার থেকে আসন সংখ্যা ৪০।

বিহারের মানুষের সিদ্ধান্ত

বিহারের মানুষের সিদ্ধান্ত

অমিত শাহ বলেছেন, নীতীশ কুমার প্রধানমন্ত্রী হবেন না। তিনি দাবি করেন, দেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছেন, নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী আসনে বসবেন। অন্যদিকে বিহারের মানুষও সিদ্ধান্ত নিয়েছএন, রাজ্যের ৪০ টি আসনেই পদ্ম ফোটাবেন।

বিহারের জোট সরকারকে কটাক্ষ

বিহারের জোট সরকারকে কটাক্ষ

এদিন নওয়াদার সভা থেকে অমিত শাহ বিহারে ক্ষমতাসীন মহাগঠবন্ধন সরকারকে কটাক্ষ করেন। তিনি বলেন, যে সরকারে রয়েছে বিহারের জঙ্গলরাজ সৃষ্টিকারী লালুপ্রসাদ যাদবের দল, সেই সরকার কীভাবে বিহারে শান্তি আনবে? নীতীশ কুমার ক্ষমতার টানেই লালু প্রসাদ যাদবের কোলে বসেছেন বলে কটাক্ষ করেন তিনি। বিজেপি মহাগঠবন্ধন সরকারকে উপড়ে ফেলবে বলেও মন্তব্য করেন তিনি।

বিহারে হবে বিজেপির সরকার

বিহারে হবে বিজেপির সরকার

অমিহ শাহ দলের নেতা-কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনের পরে বিহারের আরজেডি-জেডিইউ সরকারের পতন হবে। সেই সময় বিহারে বিজেপি সরকার গঠন করবে বলেন দাবি করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিহারের সাসারামে হিংসায় নীতীশ কুমার সরকারের তীব্র নিন্দা করেন। তিনি বলেন, রাজ্যে শীঘ্রই শান্তি ফিরবে।

পরবর্তী সফরে সাসারামে

পরবর্তী সফরে সাসারামে

অমিত শাহ বলেন, তাঁর সাসারামে যাওয়ার কথা ছিল। কিন্তু সেখানকার পরিস্থিতি দুর্ভাগ্যজনক। সেখানে গুলি চলছে, কাঁদানে গ্যাসের সেল ফাটানো হচ্ছে। তিনি পরবর্তী বিহার সফরে অবশ্যই সাসারামে যাবেন বলেও দলেরা নেতা-কর্মীদের আশ্বস্ত করেন।

শান্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা

শান্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, যাতে রাজ্যে খুব তাড়াতাড়ি শান্তি ফিরে আসে। এই মুহূর্তে রাজ্য সরকারের সঙ্গে কথা বলার কোনও মানে নেই বলেও মন্তব্য করেন তিনি। রাজ্যপালকে ফোন করা হলে শাসকদলের প্রশ্ন তোলা নিয়েও কটাক্ষ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+