নৈরাজ্যবাদীর প্রয়োজন নেই, দিল্লি সমাবেশে কেজরিওয়ালকে কটাক্ষ মোদীর
নয়াদিল্লি, ১০ জানুয়ারি : আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচার শুরুর ফিতে কেটেই অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর দল আম আদমি পার্টির তুলোধনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন মোদী বলেন, মানুষ উন্নয়ন চায়, নৈরাজ্যবাদ নয়। আপের নাম না করে পরোক্ষেই দলের কটাক্ষ করে মোদী বলেন আগের সরকার শুধু ধরনাতেই সিদ্ধহস্ত ছিল, যেখানে তাঁর দল জানে সুশাসন কীভাবে কায়েম করতে হয়।

এই প্রথম নয়, এর আগে লোকসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালকে একে৪৯ বলে কটাক্ষ কেরছিলেন মোদী। কারণ কেজরিওয়াল সরকারের আয়ু ছিল মাত্র ৪৯ দিন।
গত বছর জানুয়ারি মাসে কেজরিওয়াল সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছিলেন তাদের সঙ্গে ১০ দিনের প্রতিবাদ আন্দোলনে যোগ দেওয়াক জন্য। তাঁর অভিযোগ ছিল পুলিশ অভিযোগ ওঠা মাদক ও দেহব্যবসা চক্রে পদক্ষেপ নিতে অস্বীকার করে। তাই সেই দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে এক রাত দিল্লির পথেই কাটিয়েছিলেন কেজরিওয়াল ও তার মন্ত্রিসভার কয়েক সদস্যও।
এই ঘটনায় কেজরিওয়ালের আচরণকে পরোক্ষে আক্রমণ করেন নরেন্দ্র মোদী। যারা সাধারণ মানুষকে মাঝপথে ফেলে চলে গিয়েছিল তাদের শাস্তি দেওয়ার আহ্বাণ জানান মোদী। তিনি বলেন, যারাফুটপাতে শুতে চান তাদের সেই দায়িত্বওই দেওয়া উচিত। সরকার চালানোর ক্ষেত্রে বিজেপি উপযুক্ত। এই গুরুদায়িত্ব যেন আম জনতা সঠিক প্রার্থীর হাতেই দেন সে আহ্বাণও জানিয়েছেন মোদী।












Click it and Unblock the Notifications