আমাকে স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা অনুচিত, টুইটারে মোদী
শুক্রবার সকালে প্রধানমন্ত্রী নিজের অ্যাকাউন্ট থেকে টুইট করে বলেন, "আমি গভীরভাবে বিশ্বাস করি, জীবিত ব্যক্তি জীবন কাহিনি স্কুলের পাঠ্যক্রমে ঢোকানো উচিত নয়।"
I firmly believe that the life story of living individuals should not be included as a part of the school curriculum.
— Narendra Modi (@narendramodi) May 30, 2014
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>"আমি সংবাদপত্রে পড়লাম যে কিছু রাজ্য নরেন্দ্র মোদীর জীবন সংঘর্ষের কাহিনি স্কুল পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে চাইছে।"
Am reading in the news that some states want to include Narendra Modi's life struggles as a part of their school curriculum.
— Narendra Modi (@narendramodi) May 30, 2014
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>"ভারত বিখ্যাত ব্যক্তিদের ইতিহাসে সম্বৃদ্ধ, যাঁরা না থাকলে ভারত আজকের ভারত হতে পারত না। তরুণ-তরুণীদের উচিত তাঁদের বিষয়ে পড়া ও তাঁদের অনুসরণ করা।"
India has a rich history of several stalwarts who made India what it is today. Young minds should read about these greats & emulate them.
— Narendra Modi (@narendramodi) May 30, 2014
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>মধ্যপ্রদেশের স্কুল শিক্ষামন্ত্রী পারাস জৈনের কথায়, স্কুলের পাঠ্যবইয়ে ইতিমধ্যেই স্বাধীনতা সংগ্রামীদের আত্মজীবনী নিয়ে অধ্যায় রয়েছে। এমনকী দেশে যে সমস্ত প্রধানমন্ত্রীরা অত্যন্ত ভাল কাজ করেছেন তাদের কয়েকজনেরও জীবনীও পাঠ্যবইয়ের রয়েছে। তাই নরেন্দ্র মোদীর জীবন সংঘর্ষ পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করলে ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হবে। একজন সাধারণ চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী হওয়ার যাত্রা।
বৃহস্পতিবার এইবিষয়ে গুজরাত সরকারের পক্ষ থেকেও জানানো হয় যে, নরেন্দ্র মোদীর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হবে। গুজরাতের শিক্ষা মন্ত্রী ভুপেন্দ্রসিং চুদাসামা বৃহস্পতিবার জানিয়েছিলেন, নরেন্দ্র মোদীর জন্ম থেকে শুরু করে তাঁর পরিবার, বিভিন্ন পরিস্থিতিতে তাঁর সংগ্রাম এই সমস্ত বিষয়গুলিকেই প্রাধান্য দেওয়া হবে পাঠ্যক্রমে। তিনি এও জানিয়েছিলেন যে, পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তকে মোদী সম্পর্কিত অধ্যায় থাকবে। ২০১৫-১৬ থেকে নতুন পাঠ্যক্রমে তা অন্তর্ভুক্ত করা হবে।
মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং গুজরাতের নয়া মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেলেরও এবিষয়ে সম্মতি রয়েছে। কিন্তু, যাঁকে নিয়ে এতকিছু তিনি নিজেই চান না গোটা বিষয়টি। ফলে আপাতত প্রাথমিক পর্যায় আলোচনা হয়ে গেলেও পাঠ্যক্রমে নরেন্দ্র মোদীকে অন্তর্ভুক্ত করা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা
Click it and Unblock the Notifications