নাটক নয়, সংখ্যালঘুদের আক্রমণ করলে কী হবে, বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়কের
বেলারিতে ভাষণ দিতে গিয়ে সংখ্যালঘুদের নিয়ে অপমানজনক মন্তব্য করে বিতর্কে জড়ালেন কর্নাটকের বিজেপি বিধায়ক সোমশেখর রেড্ডি। এক জনসভায় বক্তব্য করতে গিয়ে তিনি জানান, দেশের জনসংখ্যার মধ্যে ৮০ শতাংশ হিন্দু এবং ১৭ শতাংশ সংখ্যালঘু, তাই যে কোনও পদক্ষেপই যেন তারা সাবধানতার সঙ্গে অবলম্বন করে। বিধায়কের বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, সংখ্যালঘুদের ও নয়া নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদ জানানো বিক্ষোভকারীদের সতর্ক করছেন সোমশেখর রেড্ডি। বিধায়ক বলেন, 'যারা প্রতিবাদ জানাচ্ছে তাদের আমি সতর্ক করছি। মাত্র পাঁচ মাস হল আমরা ক্ষমতায় এসেছি এবং তার মধ্যেই এত নাটক আপনারা শুরু করেছেন, একবার ভেবে দেখুন আমরা যদি আপনাদের কাছে পৌঁছে যাই তবে কি অবস্থা হবে।’ বিজেপি বিধায়ক কংগ্রেসকেও কটাক্ষ করতে ছাড়েনি।
তিনি জানিয়েছেন, বোকাদের একটা দল এবং মানুষের উচিত নয় তাদের বিশ্বাস করে রাস্তায় প্রতিবাদ করতে নামা। বিধায়কের কথায়, 'কংগ্রেসের লোকেরা বোকা। আপনারা তাদের বিশ্বাস করেন এবং রাস্তায় নেমে যান? আমরা ৮০ শতাংশ আর আপনারা ১৮ শতাংশ। যদি আমরা পাল্টা আক্রমণ করি ভাবুন তো কি হবে? এই দেশে একটু সাবধান হয়ে থাকুন আপনারা।’
বিজেপি বিধায়ক আরও বলেন, 'এটা আমাদের দেশ। দেশের (পাকিস্তান) প্রধানমন্ত্রী একবার বলেছিল যদি এই দেশে থাকতে হয়, তবে আমাদের নিয়ম মেনে থাকতে হবে, নতুবা তোমায় পাঠিয়ে দেওয়া হবে। ভারতেও একই ধরনের পরিস্থিতি হোক সেরকম কিছু করবেন না।’ সিএএ–বিরুদ্ধ প্রতিবাদ দেশের বিভিন্ন প্রান্তে আগুন জ্বালিয়ে দিয়েছে। কর্নাটকের বিভিন্ন অংশে এই সিএএ নিয়ে ঝামেলা শুরু হয়েছে। গত সপ্তাহেই মুসলিম মহিলারা কর্নাটকে সিএএ নিয়ে বিক্ষোভে সামিল হয়েছিলেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications