ভালো কাজ করিনি, যা খুশি লিখুন, অবসরের মুহূর্তে আবেগপ্রবণ রঞ্জিত সিনহা

রঞ্জিত
নয়াদিল্লি, ২ ডিসেম্বর: ভালো কাজ কিছুই করিনি। তাই যা খুশি লিখুন। কর্মজীবনের শেষ দিনে এসে এমনই প্রতিক্রিয়া দিলেন সিবিআই ডিরেক্টর রঞ্জিত সিনহা। মঙ্গলবারই অবসর নিলেন তিনি। শেষের মুহূর্তে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় স্পষ্টতই আবেগপ্রবণ হয়ে পড়লেন।

কেমন কাটল ডিরেক্টর পদে এই দু'বছর? জবাবে তিনি বলেন, "ভালো কাজ তো কিছুই করিনি। যা খুশি লিখে দিন। এই দু'বছরে আমার গায়ে অনেক কাদা মাখানো হয়েছে। আমার আর কিছু বলার নেই।"

প্রসঙ্গত, রঞ্জিত সিনহার জমানাতেই কয়লা কেলেঙ্কারি ও টু-জি কেলেঙ্কারি নিয়ে সিবিআই তীব্রভাবে ভর্ৎসিত হয়েছে সুপ্রিম কোর্টে। তাদের বিশ্বাসযোগ্যতা তলানিতে এসে ঠেকেছে। আবার সারদা-কাণ্ডে রাঘববোয়ালদের দিকে হাত বাড়ানোয় তৃণমূল কংগ্রেস তাঁকে পুনঃপুন আক্রমণ করেছে। সব মিলিয়ে খুবই ঝড়ঝাপটা গিয়েছে তাঁর ওপর দিয়ে। আর তাই অবসর নেওয়ার মুহূর্তে মনের দুঃখ গোপন রাখলেন না তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+