মুকেশ আম্বানির অনুদান প্রশ্নে যোগেন্দ্র যাদবের মন্তব্যে ধোঁয়াশা,অস্বীকার

মুকেশ আম্বানির অনুদান প্রশ্নে যোগেন্দ্র যাদবের মন্তব্যে ধোঁয়াশা,অস্বীকার
নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি : দিল্লির মসনদ ছেড়ে দেওয়ার পরও বিতর্ক পিছু ছাড়ছে না আম আদমি পার্টির। বুধবার সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়া এক খবরে আবার নতুন করে বিতর্কে আপ নেতৃত্ব।

মিডিয়া খবর অনুযায়ী, রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানির কাছ থেকে অনুদানের টাকা নেওয়া হবে কি না সে বিষয়ে দৃঢ় সিদ্ধান্ত নিতে পারছেন দলের প্রধান ভাবাদর্শী যোগেন্দ্র যাদব।

আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করেছে সংবাদমাধ্যম : যোগেন্দ্র যাদব

প্রকাশিত খবর অনুযায়ী, মঙ্গলবার মুম্বইয়ে সাংবাদিকদের সামনে মুকেশ আম্বানির অনুদানের প্রশ্নে একটা অস্পষ্ট উত্তর দেন। তিনি বলেন, যদি অনুদানের পরিমান ৯,৯৯,৯৯৯ টাকা হয়, এবং মুম্বইয়ের আম জনতা তা যদি গ্রহণ করতে ইচ্ছুক হয় তাহলে তা আপের রাজনৈতিক বিষয়ক কমিটিতে যাবে না। অনুদানের পরিমান ১০ লক্ষ টাকার গন্ডি পেরোলে তবেই বিষয়টি আপের সর্বোচ্চ কর্তৃপক্ষ অর্থাৎ রাজনৈতিক বিষয়ক কমিটির কাছে পেস করা হবে। তারাই সিদ্ধান্ত নেবেন এই টাকা কালো কি না।

যদিও বুধবার খবরটি প্রকাশিত হওয়ার পর ১৮০ ডিগ্রি ঘুরে যোগেন্দ্র যাদব জানিয়েছেন, এই অভিযোগ মিথ্যা। তার মন্তব্যকে বিকৃত করা হয়েছে। আম্বানির দেওয়া অনুদানও আপ গ্রহণ করবে না বলে মন্তব্য করেন তিনি।

নিজের কথার সপক্ষে ব্যাখ্যা দিয়ে যোগেন্দ্র যাদব জানিয়েছেন, আমি শুধু বলতে চেয়েছিলাম, টাকার পরিমান যদি দশ লাখের কম হয় এবং তা যদি অনলাইনে দেওয়া হয়, তাহলে তা তৎক্ষণাৎ চোখে পড়ার সম্ভাবনা কম, কিন্তু নজরে এলেই সেই টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। কিন্তু আমার এই বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+