Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভয়ানক বন্যায় বিধ্বস্ত কেরল, দুর্গতদের সাহায্যে এগিয়ে আসুন

আমরা সকলেই কেরল যাকে 'ভগবান'-এর রাজ্য বলেই জানি, সেই রাজ্যের মানুষ আজ এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছেন। এই প্রাকৃতিক দুর্যোগে ভিটে-মাটি হারিয়েছেন বহু মানুষ।

প্রিয় পাঠক
আমরা সকলেই কেরল যাকে 'ভগবান'-এর রাজ্য বলেই জানি, সেই রাজ্যের মানুষ আজ এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছেন। এই প্রাকৃতিক দুর্যোগে ভিটে-মাটি হারিয়েছেন বহু মানুষ। বহুস্থানে কয়েক ফিট জলের তলায় চলে গিয়েছে তাদের বাসস্থান। বহু মানুষ সর্বস্ব খুঁইয়ে কোনওমতে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। অনেকে আবার নিখোঁজ। সরকারি মতে মৃতের সংখ্যা ৬০ পেরিয়েছে।

কেরলের মানুষের আমাদের সাহায্যের দিকে তাকিয়ে আছে

একটানা বৃষ্টিতে এখন পর্যন্ত ৬৪ জন মারা গিয়েছে। নিরাপদ আশ্রয়ে সড়ানো হয়েছে অন্তত ১৭,৯৭৪ জনকে। এর্নাকুলাম জেলাতেই ১১৭টি ত্রাণ শিবির খোলা হয়েছে।

এই পরিস্থিতিতে কেরলে দুর্যোগে সর্বস্ব খোয়ানো আমাদের ভাই-বোন-রা আমাদের সাহায্যের পথ চেয়ে বসে আছেন। তাদের জীবন পুনর্গঠনে আমাদের সাহায্য করতে হবে। নজিরবিহীন প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়া কেরলের মানুষকে আমাদের সাহায্য পৌঁছে দেওয়ার এটাই সুযোগ।
বন্যায় অন্তত ২০,০০০ বাড়ি ক্ষতিগ্রস্থ এবং ১০,০০০ কিলোমিটার রাস্তা নষ্ট হয়ে গিয়েছে। সবমিলিয়ে ক্ষতির অঙ্কটা ৮,৩৫১ কোটি টাকা বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন দুর্গত মানুষদের জীবন পুনর্গঠনে সাহায্যের আবেদন জানিয়েছেন।
সুতরাং, আপনারাও এমন এক মহান উদ্যোগে সামিল হতে পারেন। আমাদের পাঠকদের কাছে বিনিত অনুরোধ কেরল-এর দুর্গত মানুষদের কথা ভেবে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন।

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের বিস্তারিত তথ্য নিচে ইংরাজিতে দেওয়া হল:

Name of Donee: CMDRF
Account number : 67319948232
Bank: State Bank of India
Branch: City branch, Thiruvananthapuram
IFSC Code: SBIN0070028
Swift Code: SBININBBT08
keralacmrdf@sbi - UPI
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+