ট্রাম্পের ভারত সফর:ডায়েট কোকের ভক্ত মার্কিন প্রেসিডেন্টকে কোন খাবার খাওয়াতে চলেছেন মোদী!

প্রথমবার সস্ত্রীক ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই সফর নিয়ে ভারত নিচ্ছিদ্র নিরাপত্তা যেমন নিশ্চিত করছে, তেমনই মার্কিন রাষ্ট্রনেতার অতিথি আপ্যায়নে যেন কোনও ত্রুটি না থাকে, তারও ব্যবস্থা করতে কালঘাম ছোটাচ্ছেন প্রশাসকরা। একাধিক আয়োজন করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে। একনজরে দেখে নেওয়া যাক, মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে কোন কোন আয়োজন রয়েছে খাবারের মেন্যুতে।

 খাবারের মেন্যুতে কী কী থাকছে ট্রাম্পের জন্য?

খাবারের মেন্যুতে কী কী থাকছে ট্রাম্পের জন্য?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগমনে রীতিমতো তৎপরতা বেড়ে গিয়েছে দেশের এক নামজাদা হোটেলে। যদিও হোটেলের কর্তৃপক্ষ ট্রাম্পের আগমনে কী কী থাকছে, তা নিয়ে খুব একটা মুখ খুলতে চাইছেন না। তবে, শোনা যাচ্ছে ঐতিহ্যমণ্ডিত আয়োজনের মধ্য দিয়ে বিদেশী-দেশী খাবারের ফিউসন থাকছে ট্রাম্পকে স্বাগত জানাতে।

ডায়েট কোকের ভক্ত ট্রাম্পকে কোন খাবার খাওয়াতে চলেছেন মোদী?

ডায়েট কোকের ভক্ত ট্রাম্পকে কোন খাবার খাওয়াতে চলেছেন মোদী?

ম্যাকডোনাল্ডসের খাবার কিম্বা ডায়েট কোক রীতিমতো পছন্দ ডোনাল্ড ট্রাম্পের। আর এহেন মার্কিন প্রেসিডেন্টের জন্য মোদীর দেশ আয়োজনে রখেছে বেকন আর ডিমের তৈরি বেশ কিছু খাবার। ট্রাম্প নিজেই জানিয়েছেন যে, তিনি প্রায়ই ব্রেকফাস্ট করেন না। তবে যদি করেন তাহলে, তাঁর পছন্দ দুধ, বেকন ও ডিম। তাই মার্কিন রাষ্ট্রনেতার জন্য এই আয়োজন করে রেখেছে দেশের নামী দামী হোটেলটি।

ম্যাক মাফিনসের ফ্যান ট্রাম্পকে কোন খাবারে তৃপ্ত করার চেষ্টা?

ম্যাক মাফিনসের ফ্যান ট্রাম্পকে কোন খাবারে তৃপ্ত করার চেষ্টা?

ম্যাক মাফিনসের ভক্ত ডেনাল্ড ট্রাম্পকে ভারতের নিজস্ব ঘরানায় বানানো বেশ কয়েকটি মিষ্টিতে সন্তুষ্ট করার চেষ্টা করা হবে। এরজন্য গুজরাতের হোটেলে তৈরি হচ্ছে নামী দামী মিষ্টি। তবে মিষ্টির নাম এখনই প্রকাশ্যে আনা হচ্ছে না।

মিষ্টি না পছন্দ হলে, ট্রাম্পকে কী কী খায়ানোর আয়োজন?

মিষ্টি না পছন্দ হলে, ট্রাম্পকে কী কী খায়ানোর আয়োজন?

ভারতীয় মিষ্টিতে যদি ট্রাম্প সন্তুষ্ট না হন, তাহলে তাঁর জন্য হোটেলের ফ্রিজে রাখা হচ্ছে একাধিক ডায়েট কোকের ক্যান। থাকছে ভ্যানিলা আইসক্রিম।

 ওবামার থালায় ২০১০ সালে কী উঠেছিল?

ওবামার থালায় ২০১০ সালে কী উঠেছিল?

এর আগে ২০১০ সালে ভারত সফরে সস্ত্রীক আসেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেই সময় তাঁর পাতে উঠেছিল, তন্দুরি ঝিঙে,মাছের টিক্কা, রেশমি কাবাব, সাকান্দারি কাবাব, তন্দুরি আলু, তন্দুরি স্যালাড , ডাল বুখানা, মিক্সড রায়তা ও নান। আর এবার ট্রাম্প কোনটিকে বেছে নেবেন , সেদিকে তাকিয়ে সকলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+