ডোনাল্ড ট্রাম্প যে হোটেলের স্যুটে থাকতে চলেছেন, তার দাম জানেন কত! তাক লাগতে পারে
ডোনাল্ড ট্রাম্পকে কোন রাজকীয় আয়োজনে রাখতে চলেছেন মোদী! একনজরে তালিকা
২৪ ফেব্রুয়ারি ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ফার্স্ট লেডিকে সঙ্গে নিয়ে প্রথমবার ভারতের মাটিতে পা রাখতে চলেছেন এই মার্কিন নেতা। আর তার আপ্যায়নে কোনও ত্রুটি রাখতে চাইছে না মোদীর দেশ। ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পের জন্য একাধিক রাজকীয় আয়োজন শুরু হয়ে গিয়েছে। একনজরে দেখে নেওয়া যাক সেই আয়োজনের বিভিন্ন দিক।

মার্কিন প্রেসিডেন্ট কোথায় থাকতে চলেছেন?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাকতে চলেছেন আইইটিসি মৌরিয়াতে। দিল্লির চাণক্যপুরীর এই তারকাখচিত হোটেলেই থাকতে চলেছেন ট্রাম্প। যদিও আইটিসি মৌরিয়ার সমস্ত স্টাফরা এই বিষয়ে মুখ খুলছেন না।

মৌরিয়ার কোন এলাকা জুড়ে থাকবেন ট্রাম্প?
জানা গিয়েছে, হোটেল আইটিসি মৌরিয়ার গ্র্যান্ড প্রেসিডেন্সিয়াল ফ্লোরে থাকতে চলেছেন ট্রাম্প। আর সেখানেই ঐতিহ্যবাহী প্রক্রিয়ায় স্বাগত জানানো হবে ট্রাম্পকে। হোটেলের মুখেই রঙ্গোলি দিয়ে ট্রাম্পের অভ্য়র্থনা হবে।

যে স্যুটে ট্রাম্প থাকবেন , তার দাম কত?
হোটেলের যে স্যুটে ট্রাম্প থাকবেন , তার দাম প্রতি রাতের হিসাবে ৮ লাখ টাকা। স্যুটটি ৪,৬০০ স্কোয়ারফুটের। এই এলাকায় ট্রাম্পের পার্টি রিপাবলিকানের একটি প্রতীকও রাখা হবে। থাকবে তইব মেহতার আঁকা বেশ কিছু রাজকীয় পেন্টিং।

প্যারিসের গ্লাস থাকবে খাবার টেবিলে?
ভেলোরি ও বশের বিশেষ বাসন যেমন ট্রাম্পের জন্য থাকবে, তেমনই থাকছে প্যারিসের বিশেষ কাঁচের গ্লাস। এর আগে, এমন স্যুটে ছিলেন ব্রুনেইর সুলতাম, দালাই লামা, টনি ব্লেয়ার, জর্জ বুশের মতো ব্যক্তিত্বরা।

ডাল বুখারার আয়োজন
মনে করা হচ্ছে, নৈশভোজে সস্ত্রীক ট্রাম্পকে ভারতের ঐতিহ্যশালী খাবারে অভ্যর্থনা জানানো হবে। সেক্ষেত্রে ডাল বুখানা পাতে পড়তে পারে মিস্টার অ্যান্ড মিসেস ট্রাম্পের। সেই উদ্দেশে হোটেলের তরফে আয়োজন চলছে বিশেষ 'ট্রাম্প প্লেটার' এর।












Click it and Unblock the Notifications