মোদী-ইমরানের সঙ্গে দেখা করবেন ট্রাম্প, কাশ্মীর নিয়ে আলোচনার জল্পনা

ভারত পাক সম্পর্কের উন্নতির সম্ভাবনা দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামনেই নিউইয়র্কে বসতে চলেছে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা।

ভারত পাক সম্পর্কের উন্নতির সম্ভাবনা দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামনেই নিউইয়র্কে বসতে চলেছে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা। সেখানেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মুখোমুখি হওয়ার কথা ট্রাম্পের। এর আগে অবশ্য হাউস্টনে হাউডি মোদী অনুষ্ঠানেও ট্রাম্প মোদীর মুখোমুখি হবেন। দুই রাষ্ট্র প্রধানের সঙ্গে আলোচনায় ভারত-পাক সম্পর্কের উন্নতির কথা সম্ভাবনা দেখছেন ট্রাম্প।

মোদী-ইমরানের সঙ্গে দেখা করবেন ট্রাম্প, কাশ্মীর নিয়ে আলোচনার জল্পনা

এর আগেও কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেই প্রস্তাবে পাকিস্তান রাজি হলেও ভারত রাজি হয়নি। ভারতের পক্ষ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছিল কাশ্মীর সমস্যা সমাধানে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না ভারত। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর দুই দেশের সম্পর্কের আরও অবনতি হয় তখন ইমরান বলেছিলেন, ভারতের উচিত ট্রাম্পের প্রস্তাব ভেবে দেখা। কিন্তু তখনও ভারত রাজি হয়নি।

কাশ্মীরের পরিস্থিতি নিয়ে সেসময় উদ্বেগ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্টও। তবে এই ইস্যুতে ভারতের অবস্থানকে সমর্থন জানিয়েছে রাশিয়া সহ একাধিক দেশ।

এদিন হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন দুই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গেই আমি বৈঠক করব। হাউস্টনে হাউডি মোদী অনুষ্ঠানে যোগ দেবেন ট্রাম্প। সেখানে বৈঠক হওয়ার কথা মোদীর সঙ্গে। একাধিক বাণিজ্যিক বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি কাশ্মীরের বিষয়েও কথা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। ঠিক তারপরেই নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দিতে আসা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প।

সাংবাদিকদের তিনি জানিয়েছেন এই দুই বৈঠকের পর ভারত-পাকিস্তানের সম্পর্কের উন্নতিতে প্রবল সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+