সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের দিকে আঙুল তুলে ভারতের সাহায্য চাইলেন ট্রাম্প
এবার পাকিস্তানের মাটিতে জঙ্গিদের সহজ আশ্রয় দেওয়া নিয়ে ,ইসলামাবাদের বিরুদ্ধে সরাসরি তোপ দাগলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এবার পাকিস্তানের মাটিতে জঙ্গিদের সহজ আশ্রয় দেওয়া নিয়ে ,ইসলামাবাদের বিরুদ্ধে সরাসরি তোপ দাগলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।পাকিস্তানের জঙ্গি শিবির নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে চিন্তিত তা ফের একবার উঠে এলো ট্রাম্পের ভাষণে। এদিকে, পাক প্রতিবেশী আফগানিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদ সরাতে ভারতের সাহায্য চেয়েছেন তিনি। আফগানিস্তানে মার্কিন প্রতিরক্ষা নীতি সম্পর্কে আলোচনা প্রসঙ্গে এমনই মন্তব্য করেন ট্রাম্প।

ট্রাম্প জানিয়েছেন, 'পাকিস্তান বহু সময়েই 'দাঙ্গার দালালদের' সহজ আশ্রয় দিয়ে থাকে। যারা হিংসা ও সন্ত্রাস ছড়িয়ে আসছে। পাকিস্তানের এই আশ্রয় দেওয়ার ঘটনা সম্পর্কে আমরা কিছুতেই চুপ করে বসে থাকতে পারিনা। ' পাশপাশি তিনি বলেন, ভারত ও পাকিস্তান দুটি দেশই নিউক্লিয়ার শক্তিধর দেশ। তাই দু পক্ষের মধ্যে বাড়তে থাকা চাপানোতর খুবই চিন্তার বিষয় বলে জানিয়েছেন ট্রাম্প।
এদিমনের আলোচনা প্রসঙ্গে ট্রাম্প জানিয়েছেন যে, আফগানিস্তান থেকে কিছুতেই সেনা সরাতে রাজি নয় মার্কিন যুক্তরাষ্ট্র। সেনা সরালে আবারো আল কায়দা ও আইএসআইএস -এর মতো জঙ্গি শিবিরগুলি সুযোগ পেয়ে যাবে।












Click it and Unblock the Notifications