ভারত সফরে এসে সস্ত্রীক তাজ দর্শনে যাবেন ট্রাম্প, যমুনার চারপাশ ঢাকতে ঘুম ছুটেছে প্রশাসনের
এই মাসের ২৪ ও ২৫ তারিখ ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সম্ভবত ২৪ তারিখ বিকেলে ঘণ্টা দুয়েকের জন্য স্ত্রী তথা মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে তাজমহল দেখতে আসতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও হোয়াইট হাউসের তরফে ট্রাম্পের এই দু’দিনের ভারত সফরের তালিকায় তাজমহল দর্শনের কথা জানানো হয়নি বলেই সরকারি সূত্রে খবর।

উত্তরপ্রদেশ সরকার ঠিক করেছে যে ট্রাম্প, তাঁর স্ত্রী মেলানিয়া ও প্রতিনিধিদেরকে রাজকীয় স্বাগত জানানো হবে। ২৪ ফেব্রুয়ারি খেরিয়া বিমানবন্দরে নামার পরই তাজ দর্শনে যাবেন সকলে। যদিও প্রশাসনের পক্ষ থেকে শহরের ইতিবাচক দিক তুলে ধরার উপস্থাপনে কোন প্রকার চেষ্টা করা হচ্ছে না, তাজমহলের পিছনে শুকনো ও দূষিত নদী যমুনা এই প্রস্তুতিতে ছায়া ফেলতে পারে। তাজ মহল দর্শনের সময় ট্রাম্প বেশ কিছু প্রশ্ন করতে পারে। সার মধ্যে তিনি জিজ্ঞাসা করতে পারেন, 'তাজ মহলের সাদা রঙের মার্বেল কি দূষণের জন্য হলুদ হয়ে গিয়েছে? এটা নদী নাকি নর্দমা?’ সরকারি আধিকারিকরা নিজেদের এ ধরনের প্রশ্নের সম্মুখীন হওয়ার জন্য ও কেন্দ্র–রাজ্য সরকারের ভাবমূর্তি বজায় রাখার প্রস্তুতি নিচ্ছেন।
ট্রাম্প সফরের জন্য জেলা প্রশাসন বিশদ বন্দোবস্ত করছেন এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগ্রা বিমানবন্দর থেকে তাজমহল পর্যন্ত শিশুদের দাঁড় করিয়ে ট্রাম্পকে অভিবাদন জানানো হবে। এছাড়াও যাত্রাপথের বিভিন্ন জায়গায় মঞ্চ তৈরি কপে সেখানে স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন। ২০০০ সালে যখন তৎকালিন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন আগ্রাতে এসেছিলেন তখন নির্জন রাস্তাগুলি ও প্রধান মল রোডটি বন্ধ করে রাখা হয়েছিল। যাতে তিনি আগ্রাকে 'ভূতেদের শহর’ না বলতে পারেন।
যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য কড়া পুলিশি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। পাঁচ হাজারেও বেশি পুলিশ কর্মী খেরিয়া বিমানবন্দরের অজিত নগর গেট থেকে প্রধান ভিআইপি রোড হয়ে তাজ মহলের পূর্ব প্রবেশদ্বার পর্যন্ত মোতায়েন করা হবে। এছাড়াও বিভিন্ন গোয়ান্দা দপ্তরের ২০০ জন আধাকারিকও ছড়িয়ে ছিটিয়ে থাকবেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মঙ্গলবার আগ্রা পরিদর্শনে যাবেন ট্রাম্প সফরের বন্দোবস্তের পর্যালোচনা করতে। তিনি খেরিয়া বিমানবন্দর থেকে তাজ মহল পর্যন্ত রাস্তার হাল খতিয়ে দেখবেন এবং বিভিন্ন আধিকারিকদের সঙ্গে উচ্চ–পর্যায়ের বৈঠক করবেন।
মার্কিন প্রেসিডেন্ট ভারতে আসায় প্রতিবাদে সরব হতে পারে অনেক সংগঠন। সেরকম ৪০০ জনের ওপর পুলিশ খুব কাছ থেকে নজর রেখেছে। ড্রোন ক্যামেরা দিয়েও নজরদারি চলবে এছাড়াও ট্রাম্পরে যাত্রাপথে বিভিন্ন এলাকার ওপরও নজর রাখছে পুলিশ।
আগ্রা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে শহরকে পরিস্কার রাখার অভিযান শুরু হয়ে গিয়েছে। একশো জন স্বাস্থ্যকর্মী শহর থেকে জঞ্জাল সাফাইয়ের কাজ করছেন। ১৭ শতাব্দীর স্মৃতিস্তম্ভের আশেপাশে সমস্ত জায়গা দখলমুক্ত করা হচ্ছে এবং ঘরবাড়ি এবং দোকানপাট সাদা করা হচ্ছে। জেলা শাসক নির্দেশ দিয়েছেন যে ভিভিআইপি রুটের সব রাস্তা মেরামত করতে, অবৈধ ও ছেঁড়া হোর্ডিং সরিয়ে ফেলতে, পথের কুকুরদের অন্যত্র সরিয়ে দিতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications