নিরামিষ আহারে অরুচি ট্রাম্পের, মার্কিন প্রেসিডেন্টকে কী খাওয়াবেন নমো
সোমবার ভারতে দু’দিনের সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাজো সাজো রব ইতিমধ্যেই পড়ে গিয়েছে আহমেদাবাদ, দিল্লি ও আগ্রা শহরে। তাঁকে উষ্ণ অভ্যর্থনা দেওয়ার পাশাপাশি তিনি কি খাবেন তা নিয়েও একটু চিন্তায় রয়েছে কেন্দ্র সরকার। প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প যখনই বিদেশ সফরে গিয়েছেন, সে সৌদি আরব হোক বা সিঙ্গাপুর, উদ্যোক্তারা সব সময়ই চেষ্টা করেছেন যে ট্রাম্প যাতে ঘরের মত অনুভব করে তার জন্য ট্রাম্পের প্রিয় খাবার তাঁর সামনে দেওয়া। আর ট্রাম্পের প্রিয় খাবারই হল স্টেক ও তার সঙ্গে কেচআপের ছোট বোতল পাশে। গো–মাংস ভক্ষণকারী ভারতে কি খাবেন তা নিয়ে উদ্যোক্তাদের চিন্তা বাড়ছে বই কমছে না।

প্রেসিডেন্টের প্রিয় স্টেক, বিফ বার্গার
মার্কিন প্রেসডেন্টের ডায়েট ঘোরাফেরা করে স্টেকস, বার্গার ও মিটলোফের মধ্যে। ভারতের তিনটি শহরে সফরের জন্য এসে ডোনাল্ড ট্রাম্পকে কি ধরনের খাবারের সম্মুখীন হতে হবে তা হয়ত তিনি নিজেও জানেন না। গুজরাটের আহমেদাবাদ, আগ্রা ও দিল্লি, যেখানে হিন্দুদের আধিপত্যই বেশি এবং এখানে গরু পবিত্র হিসাবে ধরা হয়, সেই তিন শহরেই পা রাখবেন ট্রাম্প। এইসব শহরের প্রতিবেশি অঞ্চলগুলিতে গো-মাংস খাওয়া এতটাই নিষিদ্ধ যে তা জনসনক্ষে খাওয়া যায় না।

রাজকীয় অভ্যর্থনা ট্রাম্পকে
ট্রাম্পকে অভ্যর্থনা জানানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর জন্য রাজকীয় বন্দোবস্ত করেছেন বলে জানা গিয়েছে। যার মধ্যে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে জনসভার আয়োজন এবং তাজ মহল দর্শন। এছাড়াও আহমেদাবাদে ট্রাম্পকে স্বাগত জানানোর জন্য বিশাল রোড শোয়ের আয়োজনও করা হয়েছে। এবার আসা যাক ট্রাম্পের খাদ্যে। সূত্রের খবর, নরেন্দ্র মোদী নিজে নিরামিষ খান এবং সস্ত্রীক ট্রাম্পের জন্য বিশাল নিরামিষ খাবারের ব্যবস্থা করেছেন।

রাষ্ট্রপতি ভবনে মধ্যাহ্নভোজের আয়োজন
মঙ্গলবার ট্রাম্প যখন দিল্লিতে থাকবেন তখন রাষ্ট্রপতি ভবনে মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীর জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। এই ভোজে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দু'জনেই ট্রাম্পের সঙ্গে থাকবেন। সেখানে বিভিন্ন ধরনের পদের আয়োজন করা হয়েছে। তবে ট্রাম্পের উদরপূর্তি করতে শেষ মুহূর্তে খাবারের পদ নিয়ে দূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে সহায়তা করার জন্য ট্রাম্পের সহযোগীরা রয়েছেন। তাঁর স্বাদ সম্পর্কে সহযোগীরা অবগত। যদিও তিনি বিদেশে থাকলে দিনে দু'বার স্টেকই খান।

নিরামিষ ভোজন কোনওদিনও করেননি ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এক ঘনিষ্ঠ, যিনি ট্রাম্পের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে খাওয়া-দাওয়া করেছেন, তিনি জানিয়েছেন, ট্রাম্প খাবারের সময় স্যালাড খান ঠিকই কিন্তু তিনি কোনওদিন শাক-সবজি ছুঁয়েও দেখেননি। যদিও এটা প্রথমবার নয় যে ট্রাম্প ভারতে এসেছেন। তবে ফার্স্ট লেডি হিসাবে মেলানিয়া ট্রাম্প প্রথম ভারত সফরে আসছেন। অতীতে যখন ট্রাম্প ভারতে এসেছিলেন তখন তাঁকে ভেড়ার মাংস বা গো-মাংসের অন্য বিকল্পের স্টেক খাওয়ানো হয়েছিল। কিন্তু সরকারি বহু আধিকারিকই জানিয়েছেন যে এটা ভাবা খুবই কঠিন যে মোদী প্রেসিডেন্টকে নিরামিষ খাবার পরিবেশন করছেন। কেন্দ্র সরকারের প্রাক্তন এক আধিকারিক বলেন, ‘এই ব্যাপারে মোদী কি করবেন তা সত্যিই জানি না। চিজবার্গার পরিবেশন করবেন বলে তো মনে হয় না।' এমনকী প্রেসিডেন্টের প্রিয় রেস্তোরাঁ ম্যাকডোনাল্ডসও ভারতে গোমাংস পরিবেশন করে না। স্থানীয় বার্গার বা স্যান্ডউইচের দোকানেও চিকেন বার্গার বা ফ্রায়েড পনীর চিজ স্যান্ডউইচ পাওয়া যাবে।

খাবার পছন্দ না হলে মানুষের ভিড়ই ট্রাম্পের মন জয় করবে
তবে যদি মোদীর খাবারের সঙ্গে ট্রাম্পের পছন্দ না মেলে তাহলে ভিড়-প্রিয় মোদীর ভারতে তাঁর জন্য হওয়া বিভিন্ন অনুষ্ঠান অবশ্যই কাজে দেবে। ট্রাম্পের জন্য তিনটি জনসভার আয়োজন করা হয়েছে। যার মধ্যে আহমেদাবাদে ‘নমস্তে ট্রাম্প' দারুণ সফল হবে বলে মনে করছেন উদ্যোক্তারা। যদিও ট্রাম্পের পূর্বাভাস ৬-৭ মিলিয়নের থেকে কিছুটা কম হলেও, ট্রাম্পের জন্য বিদেশের মাটিতে সেই ভিড় প্রচুর পরিমাণেই হবে।












Click it and Unblock the Notifications