বিজেপি-র জনপ্রতিনিধিদের সতর্কবাণী মোদীর, অসংযত মন্তব্য নিয়ে কড়া নির্দেশ

দেশের সাম্প্রতিক ধর্ষণের ঘটনা তথা বিভিন্ন ইস্যুতে আগ বাড়িয়ে নিয়ে আলটপকা মন্তব্য করা যাবে না। বিজেপি-র জনপ্রতিনিধিদের এই কড়া বার্তা দিয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দেশের সাম্প্রতিক ধর্ষণের ঘটনা তথা বিভিন্ন ইস্যুতে আগ বাড়িয়ে নিয়ে আলটপকা মন্তব্য করা যাবে না। বিজেপি-র জনপ্রতিনিধিদের এই কড়া বার্তা দিয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার 'নমো' অ্যাপের মাধ্যমে নরেন্দ্র মোদী, দেশের বিভিন্ন প্রান্তের বিজেপি বিধায়ক ও সাংসদদের সঙ্গে একটি টেলি কনফারেন্স করেন। আর সেখানেই তিনি একথা জানিয়েছেন।

বিজেপি-র জনপ্রতিনিধিদের সতর্কবাণী মোদীর, অসংযত মন্তব্য নিয়ে কড়া নির্দেশ

উল্লেখ্য, 'মহাভারতের সময় ইন্টারনেট ছিল', 'ডারউইন তত্ত্ব ভুল' ও সাম্প্রতিক ধর্ষণ নিয়ে মন্ত্রী সন্তোষ গাঙ্গওয়ারের মন্তব্য ঘিরে দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। গাংওয়ার, ধর্ষণ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন, 'ভারতের মতো বড় দেশে একাট দুটি ধর্ষণের ঘটনা হতেই পারে, তা নিয়ে এত শোরগোল করার কিছু নেই। সরকার যথাযত ব্য়বস্থা নিচ্ছে।' দেশের একজন মন্ত্রীর মুখ থেকে এরকম মন্তব্য রীতিমত অস্বস্তিতে ফেলেছে বিজেপিকে। এদিকে, প্রধানমন্ত্রী এদিনের কনফারেন্সের সময় স্পষ্ট জানিয়ে দেন দলের সাংসদ ও বিধায়কদের বাড়তি সতর্ক থাকতে হবে।

নরেন্দ্র মোদী বলেন, কখনএ কখনও আমরা বলে থাকি যে সংবাদ মাধ্যম বিতর্ক তৈরি করছে। এরমধ্যে বেশিরভাগ সময়ে আমরাই তাদের সুযোগ করে দিয়ে থাকি। যাঁরা দেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে বিবৃতি দিচ্ছেন , তাঁরা সংযত হোন। এ নিয়ে দলের মুখপাত্রদের কথা বলতে দিন। মোদী বিজেপি জনপ্রতিনিধিদের বলেন, বহু আলটপকা মন্তব্যের মাধ্যমে তাঁরা মিডিয়ার হাতে 'মশলা' তুলে দিচ্ছেন। মোদী জানান, 'আমরা কোনও সমাজবিজ্ঞানী বা বিশেষজ্ঞ নই। ক্যামেরা পেলেই বিবৃতি দিতে দৌড়চ্ছি আর সেখানে থেকেই খবর তৈরি হচ্ছে। এসব ক্ষেত্রে সংবাদমাধ্যমের কোনও দোষ নেই। ' পাশাপাশি মোদী এদিন সকল বিজেপি জনপ্রতিনিদিদের সংযত হওয়ার বার্তাদেন। তিনি বলেন, আ বলার দরকার তা বলুন,কিন্তু দেশের ও দশের ক্ষতি করে কোনও মন্তব্য করা যাবে না। এদিনের কনফারেন্সে মোদী ৩ টি বিষয়ের ওর সকল বিজেপি কর্মীদের জোর দেওয়ার আহ্বান জানান। এগুলি হল শিশুদের শিক্ষা, বৃদ্ধদের ঔষুধ, আর যুব সম্প্রদায়কে যেন চাকরি দেওয়া , এই সমস্ত বিষয়ের ওপর সকলকে নজর রাখার নির্দেশ দেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+