'পদ্মাবতী' বিতর্কে এবার ময়দানে বসুন্ধরা,জোরালো দাবি তুলে চিঠি স্মৃতি ইরানিকে
সঞ্জয় লীলাল বনশালীর ছবি 'পদ্মাবতী' নিয়ে রাজস্থানের রাজপুত সম্প্রদায়ের অগ্নিগর্ভ বিক্ষোভের পর এবার ময়দানে সেরাজ্যের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে।
সঞ্জয় লীলাল বনশালীর ছবি 'পদ্মাবতী' নিয়ে রাজস্থানের রাজপুত সম্প্রদায়ের অগ্নিগর্ভ বিক্ষোভের পর এবার ময়দানে সেরাজ্যের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। ছবিটি নিয়ে জোরালো দাবি নিয়ে বিজেপি শাসিত এই রাজ্যের মুখ্যমন্ত্রী চিঠি লেখেন কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী স্মৃতি ইরানিকে।
['পদ্মাবত'-এ কী লিখেছিলেন সুফি কবি জয়সি, জানুন সেই কাহিনি যা থেকে অনুপ্রাণিত 'পদ্মাবতী']

চিঠিতে রাজের দাবি , ছবিতে 'প্রয়োজনীয় পরিবর্তন' করেই একমাত্র যেন 'পদ্মাবতী'-কে মুক্তি হতে দেওয়া হয়। এছাড়াও বসুন্ধরা রাজের দাবি, বিখ্যাত, ইতিহাসবিদ, চলচ্চিত্র ব্যাক্তিত্ব, ছবিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে যেসমস সম্প্রদায় তাদের প্রত্যেকের তরফের একজন করে প্রতিনিধি নিয়ে একটি কিমিটি তৈরি করা হোক। যে কমিটি ছবিটির বিষয়ে আলোচনা করবে।
উল্লেখ্য, বসুন্ধরা রাজের দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনও সম্প্রদায়ের অনুভূতিকে আঘাত করে যেন ছবিটির মুক্তি না হয়। রাজস্থানের মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে এই ইস্যুতে চিঠি পাঠিয়েছেন জেনে ,তাঁকে কৃতক্ষতা জানিয়েছে রাজস্থানের মেওয়ারের এক প্রতিনিধি দল। এদিকে, বিজেপির আরেক কেন্দ্রীয় মন্ত্রী থাওয়ার চন্দ গেহলোটও 'পদ্মাবতী'-র আপত্তিকর দৃশ্য ছেঁটে ফেলে ছবিটি মুক্তি দেওয়ার জন্য় সিবিএফসিকে অনুরোধ করেন।












Click it and Unblock the Notifications