পুলিশের ভুঁড়িতে ফের বিপত্তি, অতিরিক্ত মেদ থাকলে পাবেন না এই সম্মান
এবার থেকে মেডিক্যাল ফিটনেসে সন্তোষজনক ফলাফল যাঁদের আসবে না, সেই সমস্ত জওয়ান বা পুলিশ কর্মীর নাম রাষ্ট্রপতির পদকের জন্য় সুপারিশ করা যাবে না।
এবার থেকে মেডিক্যাল ফিটনেসে সন্তোষজনক ফলাফল যাঁদের আসবে না, সেই সমস্ত জওয়ান বা পুলিশ কর্মীর নাম রাষ্ট্রপতির পদকের জন্য় সুপারিশ করা যাবে না। কন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই নির্দেশ জারি করা হয়েছে। এই নিয়মের আওতায় পড়বেন সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের কর্মীরাও। উল্লেখ্য, রাষ্ট্রপতির থেকে প্রাপ্ত পদক অত্যন্ত সম্মানীয় বিষয় যেকোনও পুলিশ তথা সেনা জওয়ানের পক্ষে।

নির্দেশিকায় জানানো হয়েছে, পুলিশ কর্মীদের শারীরীক ভাবে ফিট থাকতে হবে। যাঁরা ফিটনেসের বিষয়ে নির্দেশিত 'শেপ ১' পর্যায়ে থাকবেন, তাঁরাই কেবলমাত্র এই পদকের যোগ্য বলে বিবেচিত হবে। উল্লেখ্য এই নির্দিষ্ট পর্যায়ের পুলিশ কর্মীরা সমস্তরকমের দিক দিয়ে শারীরীকভাবে সক্ষম ও ফিট থাকেন। শারীরীকভাবে ফিট বলতে, শরীরে মেদ বা ভুঁড়ি না থাকাকেও বোঝানো হয়।
শুধু শারীরীকভাবে ফিট নন এমন পুলিশরাই নয়, যে সমস্ত পুলিশদের দুর্নীতির সঙ্গে নাম জড়িয়েছে তাঁদের নামও রাষ্ট্রপতি পদকের জন্য সুপারিশ করা যাবে না। এই নির্দেশিকা NSG, CISF, BSF, CRPF, ITBP, SSB RA&W, IB, CBI, NIA সমস্ত বিভাগের সেনা ও পুলিশ কর্মীদের জন্য কার্যকরী হবে বলে জানানো হয়েছে।
তবে, নির্দেশিকায় ফিটনেস-এর ক্ষেত্রে 'শেপ ২' পর্যায়ের পুলিশদের জন্য বেশ কিছু ছাড় দেওয়া আছে। এক্ষেত্রে দায়িত্বের পালনে যদি কর্মক্ষেত্রের 'চাপ' বা চোখ ও কানের কাজ বেশি থাকে তাহলে , তাঁরা নির্দেশিকায় বর্ণিত কয়েকটি বিষয়ে ছাড়া পাবেন। এরকমই শেপ ৩, ,৪,৫, ক্রমান্বয়ে পর্যায় রয়েছে ফিটনেসের।












Click it and Unblock the Notifications