রাস্তাঘাটে প্রস্রাব রুখতে দেওয়ালে ঈশ্বরের ছবি, কোথায় এমন উদ্যোগ জানেন

স্বচ্ছভারত অভিযানে মোদী সরকারের উদ্যোগ বহু প্রচারিত হলেও, এখনও বহুজনের মধ্যেই স্বচ্ছতার বোধ গড়ে ওঠেনি। আর তারই প্রমাণ মেলে দেশের পাবলিক প্লেসগুলি বিভিন্ন দেওয়ালে।

স্বচ্ছভারত অভিযানে মোদী সরকারের উদ্যোগ বহু প্রচারিত হলেও, এখনও বহুজনের মধ্যেই স্বচ্ছতার বোধ গড়ে ওঠেনি। আর তারই প্রমাণ মেলে দেশের পাবলিক প্লেসগুলি বিভিন্ন দেওয়ালে। সেখানে প্রস্রাবের দাগ জানান দেয় যে , স্বচ্ছভারত অভিযান নিয়ে মোদী সরকার যতই উদ্যোগ নিন , অপরিস্কার রাখা নিয়ে অনেকেরই মাথা ব্যাথা নেই! পাবলিক প্লেসে প্রস্রাব নিয়ে বহু চেষ্টা করেও মানুষকে সচেতন করতে পারেনি গোরক্ষপুরের পুলিশ প্রশাসন।

রাস্তাঘাটে প্রস্রাব রুখতে দেওয়ালে ঈশ্বরের ছবি, কোথায় এমন উদ্যোগ জানেন

এরপরই তাঁরা নেন এক অভিনব উদ্য়োগ। গোরক্ষপুর পুলিশের আইজি জানিয়েছে, শহরের বিভিন্ন দেওয়ালে প্রস্রাব করার প্রবণতা মানুষের মন থেকে সরাতে পারছিলেন না তাঁরা। বিভিন্ন জায়গায় মহিলা পুলিশ মোতায়েন করেও, লাভের লাভ হয়নি। এরপরই তারা , শহরের বিভিন্ন দেওয়ালে ধর্মীয় দেবতাদের ছবি আঁকা শুরু করেন। আর ফলস্বরূপ দেখা যায়, সেই দেওয়ালগুলিতে প্রস্রাব বন্ধ হয়েছে। বার্তা খুবই স্পষ্ট, আর সেই বার্তায় কাজও হয়েছে।

যোগীরাজ্যে এই ধরনের পুলিশি উদ্যোগ ঘিরে অনেকেই এর প্রশংসা করেছেন। সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছেন গোরক্ষপুরের আইজি মোহিত আগরওয়াল। যদিও তিনি জানিয়েছেন, এই ভাবনার কথা তাঁকে এক সমাজকর্মী জানিয়েছিলেন। তারপর তা কার্যকরী করেন তিনি। আর এতেই কেল্লা ফতে!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+