বিমর্ষ হবেন না, সামনে আরও ভোট আছে, লোকসভা বিপর্যয় নিয়ে বিরোধীদের কটাক্ষ মোদীর

বিরোধীদের মনোবল ক্ষুন্ন হওয়া উচিত নয়। কারণ আগামিদিনে দেশে আরও অনেকগুলি ভোট রয়েছে। সংসদে ভাষণ দিতে গিয়ে এভাবেই সান্ত্বনার সুরে বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিরোধীদের মনোবল ক্ষুন্ন হওয়া উচিত নয়। কারণ আগামিদিনে দেশে আরও অনেকগুলি ভোট রয়েছে। সংসদে ভাষণ দিতে গিয়ে এভাবেই সান্ত্বনার সুরে বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটে জিতে মঙ্গলবার তিনি সংসদের নিম্ন কক্ষে ভাষণ দেন। সেখানে জরুরি অবস্থার প্রসঙ্গ তুলে বিরোধীদের বিশেষ করে কংগ্রেসকে কার্যত তুলোধোনা করেন তিনি।

লোকসভা বিপর্যয় নিয়ে বিরোধীদের কটাক্ষ মোদীর

এদিন রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে ইভিএম বিতর্কে মুখ খুললেন প্রধানমন্ত্রী। বিরোধীরা যখন ভোটে জিতেছে তখন ইভিএম ভালো, আর তারা ভোটে না জিতলে ইভিএম খারাপ। এই বক্তব্য সামনে তুলে ধরে বিরোধীদের তীব্র আক্রমণ করেন। মোদীর কথায় বিরোধীদের বক্তব্য ছিল, ভোটে সাধারণ মানুষের ভাবনার সঠিক বহিঃপ্রকাশ ঘটেনি। এক্ষেত্রে রায়বরেলি ও ওয়ানাডের প্রসঙ্গ তুলে মোদী পাল্টা প্রশ্ন করেন, তাহলে এখানে কি মানুষের মনের সঠিক প্রতিফলন ঘটেছিল?

কংগ্রেসের ঔদ্ধত্যকে ফের একবার চ্যালেঞ্জ করে মোদী জানিয়ে দেন, জনতার ভোটে জিতে বিজেপি সরকার এসেছে। মোদীর কথায়, ওনারা এখন বলেন গণতন্ত্র হারিয়ে গিয়েছে। তাহলে কি ওয়ানাড ও রায়বরেলিতে সেটাই হয়েছে? মোদী প্রশ্ন ছুড়ে দেন। কারণ এই দুটি আসনে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী জয়লাভ করেছেন।

মোদীর প্রশ্ন, কংগ্রেস কি মনে করে কংগ্রেস জিতলে সম্মান রয়েছে, আর অন্যরা জিতলে গণতন্ত্র বিপন্ন? এভাবে দেশের ভোটারদের অপমান করা হচ্ছে বলেও এদিন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, মঙ্গলবারও লোকসভায় দাঁড়িয়ে একইভাবে কংগ্রেসকে আক্রমণ করেছিলেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, গান্ধী পরিবারের বাইরে কংগ্রেস আর কিছু দেখতে পারে না। এবং তাঁরা এতটাই উচ্চ আকাশে উড়ে বেড়িয়েছে যে কংগ্রেস দেশের শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+