সরকারি হাসপাতালে রোগীকে ছিঁড়ে খেল কুকুর

মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালের ভয়াবহ অবস্থা ফুটে উঠল আরও একবার। সত্তর বছরের বৃদ্ধা এক মহিলার দেহ ছিঁড়ে খেল কুকুরে। গত ২২ মার্চ থেকে রাজগড়ের সরকারি হাসপাতাল থেকে বৃদ্ধা নিখোঁজ ছিলেন।

ভোপাল, ২৭ মার্চ : মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালের ভয়াবহ অবস্থা ফুটে উঠল আরও একবার। সত্তর বছরের বৃদ্ধা এক মহিলার দেহ ছিঁড়ে খেল কুকুরে। গত ২২ মার্চ থেকে রাজগড়ের সরকারি হাসপাতাল থেকে বৃদ্ধা নিখোঁজ ছিলেন।

গত দশ মাসে এই নিয়ে পঞ্চমবার এই ধরনের ঘটনা সরকারি হাসপাতালে ঘটল বলে জানা গিয়েছে। পুরকর্মীরা জানিয়েছেন, বৃদ্ধার দেহের শুধুমাত্র মাথা ও শরীরের উপরে অংশের কিছুটাই অবশিষ্ট রয়েছে। বাকীটা আর নেই। পশুতে খেয়ে নিয়েছে।

সরকারি হাসপাতালে রোগীকে ছিঁড়ে খেল কুকুর

কোতওয়ালি থানার ইনচার্জ মুকেশ গউর জানিয়েছেন, এটা এখনও জানা যায়নি যে কুকুরের আক্রমণের সময়ে বৃদ্ধা বেঁচে ছিলেন নাকি মারা গিয়েছিলেন। তবে দেহ টেনে কয়েকফুট দূরে নিয়ে যাওয়া হয়েছিল।

বৃদ্ধার নাম বিসমিল্লা বাঈ। সবচেয়ে আশ্চর্যের, মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালের কর্তৃপক্ষ জানতই না যে এই নামে ভর্তি রোগী হাসপাতালে নেই। রবিবার হাসপাতাল ক্যাম্পাসের পিছন দিকে বৃদ্ধার দেহাবশেষ খুঁজে পাওয়ার পরে বিষয়টি সামনে আসে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+