Delhi High Court Judge: বিচারপতির সরকারি বাংলো থেকে উধাও পোষ্য! কড়া চিঠি বিচারপতি কান্তের
Delhi High Court Judge: কুকুর চুরি গেল হাইকোর্টের বিচারপতির! নির্ধারিত সুরক্ষা বলয়ের মধ্যে থাকা সত্ত্বেও কারা কীভাবে বাড়ির ভিতর থেকে পোষ্যকে নিয়ে গেল তা বুঝতে পারছেন না বিচারপতি গৌরাঙ্গ কান্ত।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ইতিমধ্যেই সিআরপিএফের কাছে নালিশ জানিয়েছেন বিচারপতি। তাঁর নিরাপত্তায় যে আধিকারিকরা রয়েছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন বিচারপতি কান্ত।

দিল্লির জয়েন্ট সিপি মগেস কাশ্যপ, সিআরপিএফের ডিজি সুজয় থাউসেন এবং সিআরপিএফের আইজি রাজেশ কুমারকে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন ওই বিচারপতি। বিচারপতির অভিযোগ, নিরাপত্তারক্ষীদের গাফিলতির কারনেই তাঁর সরকারি বাংলো থেকে উধাও হয়ে গিয়েছে তাঁর পোষ্য।
তাঁর দাবি, বারবার দরজা বন্ধ করে রাখার কথা বলেছিলেন তিনি। এমনকি সতর্ক করেছিলেন। কিন্তু কেউ কথা শোনেনি বলেই অভিযোগে জানিয়েছেন বিচারপতি কান্ত। শুধুমাত্র পোষ্য উধাও হয়ে গিয়েছে এটাই বড় কথা নয়, নিরাপত্তার এমন অবস্থা হলে তিনি এবং তাঁর পরিবার যে কোনও সময় বিপদের মধ্যে পড়তে পারেন বলে ওই চিঠিতে আশঙ্কা প্রকাশ করেছেন ওই বিচারপতি।
জানিয়েছেন, গেটেও অনেক সমিয় নিরাপত্তারক্ষী থাকেন না। কারা আসছে আর কারা যাচ্ছেন এই বিষয়ে কোনও নজরদারি ঠিক মতো চলেও না। ফলে দিল্লির জয়েন্ট সিপি, সিআরপিএফের ডিজি এবং সিআরপিএফের আইজি'র কাছে বিচারপতি গৌরাঙ্গ কান্তের আর্জি অবিলম্বে নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের সাসপেন্ড করার আর্জি জানিয়েছেন।
এই ঘটনায় তদন্তের দাবিও জানিয়েছেন বিচারপতি। বিচারপতি গৌরাঙ্গ কান্ত এতদিন পর্যন্ত দিল্লি হাইকোর্টের বিচারপতি হিসাবে দায়িত্ব সামলেছেন। সদ্য কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত।












Click it and Unblock the Notifications