'পাকিস্তানের কথাই কি বিশ্বাস করতে চাইছেন রাহুল!' রাফাল থেকে বায়ুসেনা ইস্যুতে তোপ রবিশঙ্করের

লোকসভা নির্বাচনের আগে রাফাল ইস্যুতে ফের একবার বিজেপি-কংগ্রেস তরজা তুঙ্গে। এদিন সকালেই প্রধানমন্ত্রীর দফতরের বিরুদ্ধে তদন্তের দাবি তোলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

লোকসভা নির্বাচনের আগে রাফাল ইস্যুতে ফের একবার বিজেপি-কংগ্রেস তরজা তুঙ্গে। এদিন সকালেই প্রধানমন্ত্রীর দফতরের বিরুদ্ধে তদন্তের দাবি তোলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এরপরই পাল্টা তোপে বিজেপিও বিদ্ধ করে হাত-শিবিরকে।

পাকিস্তানের কথাই কি বিশ্বাস করতে চান রাহুল! রাফাল থেকে বায়ুসেনা ইস্যুতে তোপ রবিশঙ্করের

এদিন রাহুলের মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানান,'রাহুল গান্ধীর মিথ্যে দাবি সর্বতভাবে নিন্দা করছি। উনি ভারতীয় বায়ুসেনাকে বিশ্বাস করতে চাননা, উনি সুপ্রিমকোর্টকে বিশ্বাস করতে চাননা। উনি ক্যাগের রিপোর্টকেও বিশ্বাস করতে রাজি নন। উনি কি তাহলে পাকিস্তানকে বিশ্বাস করতে চান?..' পাশাপাশি রবিশঙ্কর প্রসাদের দাবি, পরোক্ষে রাফালের প্রতিযোগীগের মদত দিচ্ছেন রাহুল। উল্লেখ্য, এই মুহূর্তে রাফালের একমাত্র প্রতিযোগী এশিয়ার বুকে এফ ১৬ যুদ্ধবিমান। যা রয়েছে পাকিস্তানের কাছে।

উল্লেখ্য, এদিন রাফাল ইস্যুতে ফের একবার অনিল আম্বানিকে সুবিধে পাইয়ে দেওয়া নিয়ে মোদীর বিরুদ্ধে নিশানা শানিয়েছেন রাহুল গান্ধী। পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে তদন্তেরও দাবি করেছেন তিনি। এরপরই পাল্টা তোপ দাগেন রবিশঙ্কর প্রসাদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+